Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

নিজেদের গবেষককে হুমকি দিল মাইক্রোসফট, কারণ কী

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৩:১৯ পিএম

নিজেদের গবেষককে হুমকি দিল মাইক্রোসফট, কারণ কী

Advertisement

প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট এবং স্বাধীন নিরাপত্তা গবেষক নাইটমেয়ার ইক্লিপসের মধ্যে নিরাপত্তা ত্রুটি প্রকাশকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। গবেষক সম্প্রতি মাইক্রোসফটের কয়েকটি নিরাপত্তা দুর্বলতার তথ্য প্রকাশ করেন এবং দেখান, কীভাবে সেগুলো ব্যবহার করা সম্ভব। এসব ত্রুটির মধ্যে কম্পিউটার সুরক্ষা ও তথ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ কিছু ব্যবস্থার দুর্বলতা অন্তর্ভুক্ত ছিল।

মাইক্রোসফটের দাবি, গবেষক প্রতিষ্ঠানটিকে আগে থেকে যথাযথভাবে অবহিত না করেই ত্রুটিগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। তাদের মতে, ত্রুটিগুলো সমাধানের সুযোগ পাওয়ার আগেই সেগুলো প্রকাশ হওয়ায় সাইবার অপরাধীরা এর অপব্যবহার করতে পারে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এ ধরনের ঘটনায় তাদের ডিজিটাল অপরাধ দমন কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তা নেওয়া হবে।

অন্যদিকে নাইটমেয়ার ইক্লিপসের বক্তব্য হলো, তিনি ত্রুটিগুলো সম্পর্কে আগেই মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাননি। তার অভিযোগ, নিরাপত্তা ত্রুটি জানানোর জন্য ব্যবহৃত তার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর তিনি বিষয়টি জনসমক্ষে তুলে ধরেন। পরে তার আরও কয়েকটি অনলাইন অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বলেও দাবি করেন তিনি।

ঘটনাটি নিয়ে সাইবার নিরাপত্তা মহলের অনেক বিশেষজ্ঞ মাইক্রোসফটের অবস্থানের সমালোচনা করেছেন। তাদের মতে, গবেষকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি স্বাধীন নিরাপত্তা গবেষণাকে নিরুৎসাহিত করতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, এমন বার্তা গবেষকদের মধ্যে ভীতি তৈরি করতে পারে এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দুর্বলতা প্রকাশে অনীহা বাড়াতে পারে। একইভাবে আরেক গবেষক বলেন, কোনো নিরাপত্তা ত্রুটির কার্যকারিতা প্রদর্শনের জন্য পরীক্ষামূলক তথ্য প্রকাশকে অপরাধ হিসেবে দেখা উদ্বেগের বিষয়।

প্রযুক্তি খাতে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানো দীর্ঘদিনের স্বীকৃত প্রক্রিয়া হলেও, ত্রুটি প্রকাশের সময়, পদ্ধতি এবং গবেষকদের দায়িত্ব নিয়ে বিতর্ক এখনও বিদ্যমান। মাইক্রোসফট ও নাইটমেয়ার ইক্লিপসের সাম্প্রতিক এই বিরোধ সেই আলোচনাকেই আবার নতুন করে সামনে নিয়ে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আট প্রযুক্তি কোম্পানির গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প

আট প্রযুক্তি কোম্পানির গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প

৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

মাইক্রোসফট উইন্ডোজ ও অফিস ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা

মাইক্রোসফট উইন্ডোজ ও অফিস ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা

এখন টেক্সট দিলেই ছবি বানাবে মাইক্রোসফট পেইন্ট

এখন টেক্সট দিলেই ছবি বানাবে মাইক্রোসফট পেইন্ট

লাইব্রেরি ও সংবাদ সাবস্ক্রিপশন বন্ধ করল মাইক্রোসফট

লাইব্রেরি ও সংবাদ সাবস্ক্রিপশন বন্ধ করল মাইক্রোসফট

বিবাহবিচ্ছেদে ৮ বিলিয়ন ডলার দিলেন বিল গেটস

বিবাহবিচ্ছেদে ৮ বিলিয়ন ডলার দিলেন বিল গেটস

আরও পড়ুন

সুপার কম্পিউটার নাকি কোয়ান্টাম কম্পিউটার, কোনটি বেশি শক্তিশালী?

সুপার কম্পিউটার নাকি কোয়ান্টাম কম্পিউটার, কোনটি বেশি শক্তিশালী?

মিলনের পর সঙ্গীকে খেয়ে ফেলে স্ত্রী অক্টোপাস

মিলনের পর সঙ্গীকে খেয়ে ফেলে স্ত্রী অক্টোপাস

স্টারলিংক নিয়ে মুখোমুখি মাস্ক-ভারত, পালটাপালটি বার্তা

স্টারলিংক নিয়ে মুখোমুখি মাস্ক-ভারত, পালটাপালটি বার্তা

চ্যাটজিপিটিতে ভয়াবহ ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা

চ্যাটজিপিটিতে ভয়াবহ ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম