Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

এখন টেক্সট দিলেই ছবি বানাবে মাইক্রোসফট পেইন্ট

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম

এখন টেক্সট দিলেই ছবি বানাবে মাইক্রোসফট পেইন্ট

এখন টেক্সট দিলেই ছবি বানাবে মাইক্রোসফট পেইন্ট। ছবি: সংগৃহীত

Advertisement

মাইক্রোসফট পেইন্টে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন কালারিং বুক ফিচার। শিশুদের বিনোদন ও সৃজনশীলতা বাড়াতে চালু করা এই সুবিধার মাধ্যমে শুধু লেখা নির্দেশনা (টেক্সট প্রম্পট) দিলেই বিভিন্ন ছবি বা কালারিং পেজ তৈরি করা যাবে।

পরীক্ষামূলকভাবে উইন্ডোজ ইনসাইডারদের জন্য উন্মুক্ত এই ফিচারে ব্যবহারকারী কোনো দৃশ্য বা বস্তুর বর্ণনা লিখলে এআই স্বয়ংক্রিয়ভাবে একাধিক ডিজাইনের কালারিং পেজ তৈরি করবে। 

মাইক্রোসফটের উদাহরণ অনুযায়ী, ‘একটি ডোনাটের ওপর বসে থাকা তুলতুলে বিড়াল’ লিখলে সেই ধারণা অনুযায়ী বিভিন্ন স্টাইলের ছবি পাওয়া যাবে। ব্যবহারকারীরা সেখান থেকে পছন্দের ছবিটি সংরক্ষণ, কপি বা প্রিন্ট করতে পারবেন।

মাইক্রোসফটের মতে, শিশুদের সৃজনশীলতা বিকাশ ও বিনোদনে এই ফিচার কার্যকর ভূমিকা রাখবে। বর্তমানে এআই কালারিং বুক সুবিধাটি শুধু কোপাইলট প্লাস পিসি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।

এছাড়া পেইন্টে যুক্ত হয়েছে নতুন ‘ফিল টলারেন্স’ স্লাইডার, যার মাধ্যমে রং ভরার সময় কতটা নির্ভুলভাবে রং বসবে তা নিয়ন্ত্রণ করা যাবে।

এদিকে, মাইক্রোসফট নোটপ্যাডেও এআই সুবিধা আরও উন্নত করা হয়েছে। ‘রাইট’, ‘রিরাইট’ ও ‘সামারাইজ’ ফিচারগুলো এখন দ্রুত কাজ করবে এবং জিপিটি প্রযুক্তির মাধ্যমে লেখার মান উন্নত ও দীর্ঘ নোট সংক্ষেপে উপস্থাপন করা যাবে। পুরো ফলাফলের জন্য অপেক্ষা না করেই প্রিভিউয়ের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন ব্যবহারকারীরা।

যেভাবে ব্যবহার করবেন

নতুন এসব এআই ফিচার ব্যবহার করতে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। প্রাথমিকভাবে উইন্ডোজ ১১-এর ক্যানারি ও ডেভ চ্যানেলের উইন্ডোজ ইনসাইডারদের জন্য এই আপডেট চালু করা হয়েছে।

সম্প্রতি মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এআইয়ের বাস্তব প্রয়োগ ও সামাজিক গুরুত্ব তুলে ধরার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। নতুন এই ফিচারগুলোকে দৈনন্দিন কাজে এআইয়ের ব্যবহার বাড়ানোর গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আট প্রযুক্তি কোম্পানির গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প

আট প্রযুক্তি কোম্পানির গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প

২১৭ বছরের পুরোনো নেপোলিয়নের গোপন সংকেত ৬ ঘণ্টায় উন্মোচন করল এআই

২১৭ বছরের পুরোনো নেপোলিয়নের গোপন সংকেত ৬ ঘণ্টায় উন্মোচন করল এআই

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

ওয়াই-ফাই স্পিড স্লো? রাউটার বদলানোর আগে জেনে নিন সহজ সমাধান!

ওয়াই-ফাই স্পিড স্লো? রাউটার বদলানোর আগে জেনে নিন সহজ সমাধান!

অ্যান্ড্রয়েড ফোনের ক্ষতিকর ‘স্পাইওয়্যার’ শনাক্ত করবেন যেসব উপায়ে

অ্যান্ড্রয়েড ফোনের ক্ষতিকর ‘স্পাইওয়্যার’ শনাক্ত করবেন যেসব উপায়ে

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

আরও পড়ুন

সুপার কম্পিউটার নাকি কোয়ান্টাম কম্পিউটার, কোনটি বেশি শক্তিশালী?

সুপার কম্পিউটার নাকি কোয়ান্টাম কম্পিউটার, কোনটি বেশি শক্তিশালী?

মিলনের পর সঙ্গীকে খেয়ে ফেলে স্ত্রী অক্টোপাস

মিলনের পর সঙ্গীকে খেয়ে ফেলে স্ত্রী অক্টোপাস

স্টারলিংক নিয়ে মুখোমুখি মাস্ক-ভারত, পালটাপালটি বার্তা

স্টারলিংক নিয়ে মুখোমুখি মাস্ক-ভারত, পালটাপালটি বার্তা

চ্যাটজিপিটিতে ভয়াবহ ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা

চ্যাটজিপিটিতে ভয়াবহ ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম