Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের উদ্যোক্তাদের সুখবর দিল ফেসবুক

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম

বাংলাদেশের উদ্যোক্তাদের সুখবর দিল ফেসবুক

Advertisement

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য নতুন সুখবর আসতে পারে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্টের মাধ্যম হিসেবে বিকাশ যুক্ত করার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। তবে সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ চালু হলে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ ও সাশ্রয়ী হবে।

সম্প্রতি বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার Ads Manager-এর ‘Add Payment Method’ অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের নামও দেখা যাচ্ছে। কয়েকজন ব্যবহারকারী এই পদ্ধতিতে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

এতদিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা কিংবা বিভিন্ন ব্যাংকিং জটিলতার কারণে অনেক উদ্যোক্তাকে ভোগান্তিতে পড়তে হতো। বিশেষ করে নতুন ও ছোট উদ্যোক্তাদের জন্য এসব শর্ত পূরণ করা ছিল ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ।

তবে এখনো এ বিষয়ে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিকাশভিত্তিক এই পেমেন্ট সুবিধা কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ভবিষ্যতে বাংলাদেশের আরও বেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা সহজেই স্থানীয় পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পারবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন

ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন

হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট কয়েক মিনিটেই ফিরিয়ে আনবেন যেভাবে

হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট কয়েক মিনিটেই ফিরিয়ে আনবেন যেভাবে

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হঠাৎ ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট

হঠাৎ ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট

ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান

ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান

ফেসবুক অ্যাড চালিয়ে উপার্জন গ্রহণ, শরিয়তের বিধান কী?

ফেসবুক অ্যাড চালিয়ে উপার্জন গ্রহণ, শরিয়তের বিধান কী?

আরও পড়ুন

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ভারতীয়

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ভারতীয়

অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে জেনে নিন ৫ উপায়

অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে জেনে নিন ৫ উপায়

নতুন ফিচার নিয়ে এলো গুগল মেসেজ

নতুন ফিচার নিয়ে এলো গুগল মেসেজ

২১৭ বছরের পুরোনো নেপোলিয়নের গোপন সংকেত ৬ ঘণ্টায় উন্মোচন করল এআই

২১৭ বছরের পুরোনো নেপোলিয়নের গোপন সংকেত ৬ ঘণ্টায় উন্মোচন করল এআই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম