Logo
Logo
×
   

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ব্লুটুথ বন্ধ রাখলে ইন্টারনেটের গতি বাড়ে, কতটুকু সত্য

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

ব্লুটুথ বন্ধ রাখলে ইন্টারনেটের গতি বাড়ে, কতটুকু সত্য

ইন্টারনেটের গতি একটু কমলেই আমরা ফোনের সেটিংস ঘাঁটাঘাঁটি শুরু করি। অনেকেই ভাবেন, ব্লুটুথ চালু থাকলে বুঝি ইন্টারনেটের স্পিড কমে যায়, তাই এটি বন্ধ করে দেন। 

কিন্তু প্রযুক্তির দুনিয়ায় এই ধারণাটি কতটুকু সত্য? চলুন জেনে নিই আসলে কী ঘটে—

ব্লুটুথ ও ইন্টারনেটের কাজের ধরণ আলাদা

ব্লুটুথ তৈরি করা হয়েছে খুব কাছাকাছি থাকা ডিভাইসের যেমন— ওয়ারলেস হেডফোন বা স্মার্টওয়াচ সাথে ডেটা আদান-প্রদান করার জন্য। অন্যদিকে, মোবাইল ইন্টারনেট  আসে সরাসরি মোবাইল অপারেটরের টাওয়ার থেকে। তাই ব্লুটুথ বন্ধ বা চালু করার সাথে মোবাইল ইন্টারনেটের গতির সরাসরি সম্পর্ক নেই।

পুরোনো কিছু ফোনে ওয়াই-ফাই এবং ব্লুটুথ একই ফ্রিকোয়েন্সি ব্যান্ড (২.৪ গিগাহার্জ) ব্যবহার করে। এই কারণে খুব পুরোনো মডেলে ব্লুটুথ চালু থাকলে ওয়াই-ফাইয়ের গতিতে সামান্য প্রভাব পড়লেও পড়তে পারত। তবে আধুনিক প্রযুক্তিতে এই সমস্যার সমাধান হয়ে গেছে।

আধুনিক ৫ গিগাহার্জ প্রযুক্তির সুবিধা

এখনকার প্রায় সব স্মার্টফোন এবং ওয়াই-ফাই রাউটারে ৫ গিগাহার্জ ব্যান্ড ব্যবহার করা হয়। এই প্রযুক্তিতে ব্লুটুথ এবং ইন্টারনেট সম্পূর্ণ আলাদা লেনে বা ট্র্যাকে চলে। ফলে ব্লুটুথ চালু থাকলেও আপনার ইন্টারনেটের গতিতে বিন্দুমাত্র কমতি আসে না।

ব্লুটুথ বন্ধ রাখলে আপনার ফোনের ব্যাটারি সামান্য সাশ্রয় হতে পারে, কিন্তু এটি আপনার ইন্টারনেটকে কোনোভাবেই বুস্ট বা ফাস্ট করবে না। ইন্টারনেটের গতি মূলত নির্ভর করে আপনার নেটওয়ার্ক সিগন্যাল এবং ইন্টারনেট প্ল্যানের ওপর।

তাহলে বুঝতেই পারছেন, ব্লুটুথ বন্ধ করলেই ইন্টারনেট স্পিড রকেটের মতো ছুটে চলবে এই ধারণাটি একদমই সত্যি নয়। তাই ব্লুটুথ অন রেখে গান শোনা বা স্মার্টওয়াচ ব্যবহার করায় কোনো বাধা নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম