Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

আইফোন ভিজেছে? কী করতে বলছে অ্যাপল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ এএম

আইফোন ভিজেছে? কী করতে বলছে অ্যাপল

ছবি: সংগৃহীত

Advertisement

বৃষ্টিতে ভিজে যাওয়া, পানিতে পড়ে যাওয়া কিংবা অসাবধানতাবশত বাথটাবে ফোন পড়ে যাওয়া— স্মার্টফোন ভিজে গেলে অনেকেই সেটি শুকানোর জন্য চালের মধ্যে রেখে দেন। প্রচলিত ধারণা, চাল ফোনের ভেতরের আর্দ্রতা শুষে নিয়ে যন্ত্রটিকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। তবে এই পদ্ধতি কার্যকর হওয়ার নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং এতে ফোনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে অ্যাপল।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ভিজে গেলে সেটি চালের ব্যাগে না রাখার পরামর্শ দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির মতে, চালের ক্ষুদ্র কণা ফোনের চার্জিং সংযোগস্থলে প্রবেশ করে ক্ষতি করতে পারে। এ ছাড়া কাঁচা চাল ফোনের ভেতরের আর্দ্রতা দূর করতে খুব একটা কার্যকর নয় বলেও বিভিন্ন পরীক্ষায় ইঙ্গিত পাওয়া গেছে।

আইফোন ভিজে গেলে প্রথমে যা করবেন

আইফোনের চার্জিং পোর্টে তরল পদার্থ শনাক্ত হলে বা ফোন চার্জ দেওয়ার সময় সতর্কবার্তা দেখালে অ্যাপলের পরামর্শ অনুযায়ী কয়েকটি পদক্ষেপ নিতে হবে।

প্রথমে চার্জিং কেবল ফোন ও বিদ্যুতের উৎস— দুই দিক থেকেই খুলে ফেলুন। এরপর ফোনের চার্জিং পোর্ট নিচের দিকে রেখে হাতের তালুতে আলতো করে টোকা দিন। এতে অতিরিক্ত তরল বেরিয়ে আসতে পারে।

এরপর ফোনটি শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় রেখে অন্তত ৩০ মিনিট অপেক্ষা করুন। ফোন ও চার্জিং কেবল সম্পূর্ণ শুকনো থাকলে আবার চার্জ দেওয়ার চেষ্টা করতে পারেন। এরপরও যদি তরল শনাক্ত হওয়ার সতর্কবার্তা দেখা যায়, তাহলে ফোনটি আরও সময় শুকাতে দিন। প্রয়োজনে আবার চেষ্টা করার আগে ২৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।


ফোন শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার নয়

ফোন ভিজে গেলে দ্রুত শুকানোর জন্য অনেকে হেয়ার ড্রায়ার, হিটার কিংবা অন্য কোনো তাপের উৎস ব্যবহার করেন। কেউ কেউ আবার সংকুচিত বাতাস প্রয়োগ করেন। কিন্তু অ্যাপল এসব পদ্ধতি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।

ফোনের ক্ষতি এড়াতে আরও কয়েকটি বিষয় মনে রাখা জরুরি— 

ফোনের চার্জিং পোর্টে তুলা, টিস্যু, কাগজের টুকরা কিংবা অন্য কোনো বস্তু ঢোকাবেন না।

চার্জিং পোর্টে তরল থাকার সতর্কবার্তা দেখা গেলে জোর করে চার্জ দেওয়ার চেষ্টা করবেন না।

ফোন ভেজা অবস্থায় চার্জ দেওয়া থেকে বিরত থাকুন।

ফোনের বাইরের অংশ নরম, শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

ফোন একেবারেই কাজ না করলে কী করবেন?

ফোন পানিতে পড়ে যাওয়ার পর একেবারেই কাজ না করলে প্রথমে নিরাপদভাবে সেটির ব্যবহার বন্ধ করুন। ফোন চালু থাকলে বন্ধ করে দিন এবং চার্জে দেবেন না। এরপর শুকনো কাপড় দিয়ে বাইরের অংশ মুছে নিন।

ফোনের ভেতরে আর্দ্রতা থাকার আশঙ্কা থাকলে সেটি শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। সিলিকা জেল প্যাকেট থাকলে উপযুক্ত বদ্ধ পাত্রে সেগুলোর সঙ্গে ফোন রাখা যেতে পারে। তবে ফোনের মডেল ও পানির সংস্পর্শের মাত্রা অনুযায়ী করণীয় ভিন্ন হতে পারে। ফোন চালু না হলে বা সমস্যা থেকে গেলে অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করাই ভালো।

মনে রাখতে হবে, আধুনিক অনেক স্মার্টফোনে পানি প্রতিরোধের ব্যবস্থা থাকলেও সেগুলো সম্পূর্ণ পানিরোধী নয়। তাই ফোন ভিজে গেলে চালের মধ্যে রাখা কিংবা তাপ প্রয়োগের মতো প্রচলিত পদ্ধতির বদলে প্রস্তুতকারকের নির্দেশনা অনুসরণ করাই নিরাপদ।

সূত্র: দ্য গার্ডিয়ান ও অ্যাপলের সহায়তা নির্দেশিকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজ প্রণালিতে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন

হরমুজ প্রণালিতে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন

বাসাবাড়ির পানিতে ‘ই. কোলাই’, সংক্রমণে যেসব স্বাস্থ্যঝুঁকি

বাসাবাড়ির পানিতে ‘ই. কোলাই’, সংক্রমণে যেসব স্বাস্থ্যঝুঁকি

৮৫ শতাংশ বাসাবাড়ির পানিতে মলের জীবাণু

জাতিসংঘসহ তিন সংস্থার তথ্য ৮৫ শতাংশ বাসাবাড়ির পানিতে মলের জীবাণু

পানি কম খাচ্ছেন? অজান্তেই যে বিপদে ফেলছেন নিজের হার্টকে

পানি কম খাচ্ছেন? অজান্তেই যে বিপদে ফেলছেন নিজের হার্টকে

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

আইফোন ভিজেছে? কী করতে বলছে অ্যাপল

আইফোন ভিজেছে? কী করতে বলছে অ্যাপল

ঘুমিয়ে থাকলেও নির্ধারিত সময়ে হোয়াটসঅ্যাপে যাবে মেসেজ

ঘুমিয়ে থাকলেও নির্ধারিত সময়ে হোয়াটসঅ্যাপে যাবে মেসেজ

গাড়ির ফুয়েল মিটারের ছোট্ট তীরচিহ্ন, জানেন কী কাজে লাগে?

গাড়ির ফুয়েল মিটারের ছোট্ট তীরচিহ্ন, জানেন কী কাজে লাগে?

অপরিচিত নাম্বার থেকে ফোনের ভোগান্তি রুখতে পদক্ষেপ

অপরিচিত নাম্বার থেকে ফোনের ভোগান্তি রুখতে পদক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম