Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

১২৭৯ পর্নো সাইট বন্ধের নির্দেশ বিটিআরসির

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৫ পিএম

১২৭৯ পর্নো সাইট বন্ধের নির্দেশ বিটিআরসির

ছবি : সংগৃহীত

Advertisement

বন্ধ হচ্ছে আরও এক হাজার ২৭৯ পর্নো সাইট। এসব সাইট বন্ধের নির্দেশ দিয়েছে টেলি যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

 

বৃহস্পতিবার সকালে দেশের সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইআইজি-কে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এ নির্দেশ দিয়েছে বিটিআরসি। ইতিমধ্যে বিটিআরসির নির্দেশনা মোতাবেক পর্নো সাইট বন্ধ করতে কাজ শুরু করেছে আইআইজিগুলো।

 

বিষয়টি নিশ্চিত করে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক গণমাধ্যমকে বলেন, বিটিআরসির পক্ষ থেকে সহস্রাধিক পর্নো সাইট বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। পর্নো সাইট বন্ধের মাধ্যমে সরকার ইন্টারনেট ব্যবস্থাকে নিরাপদ রাখার যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। এভাবে চলতে থাকলে ইন্টারনেট সেবা নিরাপদ রাখা সম্ভব হবে বলে জানান তিনি।

 

এর আগে চার দফায় বিটিআরসি প্রায় তিন হাজার পর্নো সাইট (ডোমেইন ও লিংক) বন্ধের নির্দেশ দেয়। আইআইজির সহায়তায় সেগুলো পর্যায়ক্রমে বন্ধ হচ্ছে।

Advertisement

বিটিআরসি

Advertisement

আরও পড়ুন

১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল

১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল

সামাজিক যোগাযোগমাধ্যমের ‘সেফ হারবার’ সুবিধা বাতিলের কথা কেন ভাবছে ভারত সরকার?

সামাজিক যোগাযোগমাধ্যমের ‘সেফ হারবার’ সুবিধা বাতিলের কথা কেন ভাবছে ভারত সরকার?

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, বানাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, বানাবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম