Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি ফি পরিশোধ বিকাশে

Advertisement

Icon

প্রকাশ: ১৫ মে ২০১৯, ০৪:৫৪ পিএম

কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি ফি পরিশোধ বিকাশে

কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে বিকাশের চুক্তি স্বাক্ষর

Advertisement

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনপত্রের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।

এ লক্ষ্যে মোবাইল ফিনান্সিয়াল সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মাহবুবুর রহমান এবং বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন।

এই চুক্তির আওতায় দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাদের সুবিধাজনক সময়ে সুবিধাজনক স্থান থেকে আবদেন পত্রের ফি পরিশোধ করতে পারবেন। যা ভর্তিচ্ছু প্রায় ৬ লাখ শিক্ষার্থীর সময় ও খরচ বাঁচাবে এবং কারিগরি শিক্ষা বোর্ডের সামগ্রিক ভর্তি আবেদন প্রক্রিয়াকে সহজ করবে।

১২ মে থেকে ৮ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন পত্রের ফি বিকাশে পরিশোধ করতে পারবেন। বিকাশ অ্যাপের পে বিল মেন্যু থেকে কারিগরি শিক্ষা বোর্ড নির্বাচন করে খুব সহজেই আবেদন পত্রের ফি পরিশোধ করা যাবে।

চুক্তি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের ডেপুটি ডিরেক্টর (এলএমডি) মো. জহিরুল ইসলাম এবং বিকাশের হেড অব অল্টারনেটিভ চ্যানেল মাসরুর চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বর্তন কর্মকর্তাগণ।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অর্ন্তগত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়ালের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ। ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের মোবাইল/ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

Advertisement

কারিগরি শিক্ষা বোর্ড

Advertisement

আরও পড়ুন

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

এবার ফেসবুকের ফিড সাজানো যাবে নিজের পছন্দমতো, যেভাবে চালু করবেন

এবার ফেসবুকের ফিড সাজানো যাবে নিজের পছন্দমতো, যেভাবে চালু করবেন

ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক

ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম