Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

নগদ অ্যাপ এখন আইওএস প্ল্যাটফর্মে

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ০৪:৩২ পিএম

নগদ অ্যাপ এখন আইওএস প্ল্যাটফর্মে

Advertisement

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যানসিয়াল সেবা নগদের অ্যাপ আজ বৃহস্পতিবার থেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম আইওএস থেকে ডাউনলোড করা যাবে।

এর ফলে গ্রাহকেরা আইফোন ও আইপ্যাডে নগদ অ্যাপ ব্যবহার করতে পারবেন। 

এর আগে নগদের অ্যাপ শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যেত। অ্যাপটির সহজ ব্যবহারযোগ্যতার ফলে এটি ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বলে প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

আইওএস অ্যাপটিতে অ্যান্ড্রয়েড অ্যাপের সব সুবিধা বিদ্যমান। অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা অন্যান্য নগদ গ্রাহকদের টাকা পাঠাতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, মোবাইল ব্যালেন্স রিচার্জ করতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন।
 
এই অ্যাপের সবচেয়ে অভিনব যে সেবাটি সম্ভাব্য গ্রাহকেরা উপভোগ করতে পারবেন তা হলো স্বীয় নিবন্ধন ফিচারটি। এর জন্য গ্রাহকদের নিজেদের একটি ছবি অথবা সেলফি এবং নিজেদের জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি থাকতে হবে। 

নগদ অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে ডিজিটাল কেওয়াইসি ফর্মটি পূরণ করে জাতীয় তথ্যভাণ্ডার থেকে তথ্য যাচাই করে নেবে। নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করতে এক মিনিটের বেশি সময় লাগে না।

Advertisement

নগদ

Advertisement

আরও পড়ুন

চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’

চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’

ইনস্টাগ্রামকে ‘মেয়েদের অ্যাপ’ মন্তব্য করে বিতর্কে ইলন মাস্ক

ইনস্টাগ্রামকে ‘মেয়েদের অ্যাপ’ মন্তব্য করে বিতর্কে ইলন মাস্ক

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম