Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

ফাইল ছবি

Advertisement

প্রযুক্তি দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গে পাল্লা দিতে নতুন ফ্ল্যাগশিপ এআই মডেল ‘আর্গন’ উন্মোচন করেছে গুগল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঘোষিত এই মডেলটি গুগলের পরবর্তী প্রজন্মের জেমিনি ৪ সিরিজের প্রধান মডেল হিসেবে কাজ করবে।

গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, আর্গন আগের উন্নত ‘প্রো’ মডেলগুলোর তুলনায় আকারে বড়। জটিল কাজের জন্য এটিই গুগলের এখন পর্যন্ত সবচেয়ে সক্ষম মডেল। কোডিং ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় ওপেনএআইয়ের ‘অ্যাস্ট্রা’ ও অ্যানথ্রপিকের ‘অপাস’-এর সঙ্গে এর সক্ষমতা তুলনীয় বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

তবে এখনই সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে না আর্গন। প্রাথমিকভাবে নির্বাচিত সাইবার নিরাপত্তা অংশীদারদের কাছে মডেলটি সরবরাহ করছে গুগল। পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকারের মডেল প্রকাশের আগে পরীক্ষামূলক প্রবেশাধিকার-সংক্রান্ত স্বেচ্ছাসেবী প্রক্রিয়াতেও অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি। সাধারণের জন্য কবে মডেলটি উন্মুক্ত হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সূচি জানায়নি গুগল।

গুগলের প্রকাশিত তথ্যে দেখা গেছে, কয়েকটি শিল্পভিত্তিক বেঞ্চমার্ক পরীক্ষায় আর্গন অ্যাস্ট্রা ও অপাসের চেয়ে ভালো ফল করেছে। তবে সব পরীক্ষায় এগিয়ে নেই মডেলটি। বিশেষ করে কোডিং-সম্পর্কিত চারটি বেঞ্চমার্কের মধ্যে দুটিতে প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর পেছনে রয়েছে আর্গন।

এদিকে গুগল জানিয়েছে, জেমিনি ৩.৫ প্রো প্রকাশের পরিকল্পনা আর নেই। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এর আগে জুনে মডেলটি প্রকাশের কথা জানিয়েছিলেন।

এই সময়ের মধ্যে গুগলের ডিপমাইন্ড এআই ল্যাবেও বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস সরে দাঁড়িয়েছেন এবং জেমিনি মডেলের কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রতিষ্ঠানটি ছেড়েছেন। এআই মডেল প্রকাশে কয়েক মাসের বিলম্বের সুযোগে অ্যানথ্রপিক ও ওপেনএআই নতুন নতুন মডেল উন্মোচনের মাধ্যমে গবেষণার সীমা এগিয়ে নেয়।

গুগলের নতুন মডেলটি বর্তমানে মূলত জটিল সফটওয়্যার প্রকৌশল, ব্যবসায়িক জ্ঞানভিত্তিক কাজ এবং সাইবার নিরাপত্তায় ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুগলের সবচেয়ে শক্তিশালী এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন

গুগলের সবচেয়ে শক্তিশালী এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই

হোয়াটসঅ্যাপে মা-বাবার জন্য নতুন নিরাপত্তা ফিচার চালু, কী আছে এতে

হোয়াটসঅ্যাপে মা-বাবার জন্য নতুন নিরাপত্তা ফিচার চালু, কী আছে এতে

ওপেনএআইয়ের নতুন এআই সহকারী ‘ডটস’: প্রযুক্তির সুবিধা বনাম নিরাপত্তা ঝুঁকি

ওপেনএআইয়ের নতুন এআই সহকারী ‘ডটস’: প্রযুক্তির সুবিধা বনাম নিরাপত্তা ঝুঁকি

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

আরও পড়ুন

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

হোয়াটসঅ্যাপ খুলছে না বা বারবার বন্ধ হচ্ছে? যে উপায়ে ঠিক করবেন

হোয়াটসঅ্যাপ খুলছে না বা বারবার বন্ধ হচ্ছে? যে উপায়ে ঠিক করবেন

ফোন হঠাৎ হ্যাং হয়ে বন্ধ হয়ে যাচ্ছে? জানুন কারণ ও সমাধান

ফোন হঠাৎ হ্যাং হয়ে বন্ধ হয়ে যাচ্ছে? জানুন কারণ ও সমাধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম