Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর নতুন সুবিধা, যেভাবে ব্যবহার করবেন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর নতুন সুবিধা, যেভাবে ব্যবহার করবেন

ফাইল ছবি

Advertisement

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে দীর্ঘ প্রতীক্ষিত নতুন ফিচার যুক্ত হচ্ছে। এখন থেকে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠানোর জন্য আগেই তা নির্ধারণ করে রাখতে পারবেন। ফলে জন্মদিনের শুভেচ্ছা, বিবাহবার্ষিকীর বার্তা কিংবা গুরুত্বপূর্ণ কোনো স্মরণবার্তা পাঠাতে নির্দিষ্ট সময়ে অনলাইনে থাকার প্রয়োজন হবে না।

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস, উইন্ডোজসহ আনুষ্ঠানিকভাবে সমর্থিত অন্যান্য প্ল্যাটফর্মে এ সুবিধা চালু করা হবে।

নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে ১০ মিনিট থেকে সর্বোচ্চ ১৪ দিন আগ পর্যন্ত মেসেজ পাঠানোর সময় নির্ধারণ করতে পারবেন। এ ক্ষেত্রে শুধু লেখা নয়, ছবি ও ভিডিও পাঠানোর সময়ও আগে থেকে ঠিক করে রাখা যাবে।

যেভাবে সময় নির্ধারণ করবেন

ফিচারটি ব্যবহার করতে প্রথমে স্বাভাবিক নিয়মে মেসেজ লিখতে হবে। এরপর সেন্ড বাটন চেপে ধরে রাখলে নির্ধারিত সময়ে মেসেজ পাঠানোর অপশন পাওয়া যাবে। সেখান থেকে পছন্দের তারিখ ও সময় নির্বাচন করলেই মেসেজটি নির্ধারিত তালিকায় যুক্ত হবে।

হোয়াটসঅ্যাপে এ জন্য আলাদা ‘শিডিউলড মেসেজেস’ বিভাগ থাকবে। সেখানে ব্যবহারকারীরা পাঠানোর অপেক্ষায় থাকা মেসেজগুলো দেখতে পারবেন। চাইলে নির্ধারিত সময়ের আগে সেগুলো পর্যালোচনা কিংবা মুছেও ফেলতে পারবেন।

ফোন বন্ধ থাকলেও যাবে মেসেজ

নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রেখেছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত মেসেজও সাধারণ কথোপকথনের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ মেসেজের বিষয়বস্তু পড়তে পারবেন না।

এ ছাড়া মেসেজ পাঠানোর নির্ধারিত সময়ে প্রেরকের ফোনের চার্জ শেষ হয়ে গেলেও তা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। প্রাপকের কাছে মেসেজটি সাধারণ হোয়াটসঅ্যাপ মেসেজ হিসেবেই দেখা যাবে।

তবে নতুন ফিচারটি ধাপে ধাপে চালু করা হবে। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে সুবিধাটি একসঙ্গে নাও আসতে পারে।

সূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার ‘অডিও স্টিকার’

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার ‘অডিও স্টিকার’

জিটিএ ৬ খেললে মস্তিষ্কে কী প্রভাব পড়ে, বাড়তে পারে যেসব দক্ষতা

জিটিএ ৬ খেললে মস্তিষ্কে কী প্রভাব পড়ে, বাড়তে পারে যেসব দক্ষতা

এক গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

এক গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে

একটি ছোট পরিবর্তন যেভাবে বদলে দিয়েছিল মাউসের কার্সর

একটি ছোট পরিবর্তন যেভাবে বদলে দিয়েছিল মাউসের কার্সর

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর নতুন সুবিধা, যেভাবে ব্যবহার করবেন

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর নতুন সুবিধা, যেভাবে ব্যবহার করবেন

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার ‘অডিও স্টিকার’

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার ‘অডিও স্টিকার’

এবার স্বাস্থ্য পরামর্শ দেবে চ্যাটজিপিটি

এবার স্বাস্থ্য পরামর্শ দেবে চ্যাটজিপিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম