Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামকে ‘মেয়েদের অ্যাপ’ মন্তব্য করে বিতর্কে ইলন মাস্ক

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

ইনস্টাগ্রামকে ‘মেয়েদের অ্যাপ’ মন্তব্য করে বিতর্কে ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনীদের একজন ও এক্স-এর মালিক ইলন মাস্ক।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামকে ‘মেয়েদের জন্য তৈরি অ্যাপ’ বলে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনীদের একজন ও এক্স-এর মালিক ইলন মাস্ক।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) এক্সে দেওয়া এক মন্তব্যে মাস্ক এ কথা বলেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যবহারকারীদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক।

ঘটনার সূত্রপাত হয় যখন বিনিয়োগ প্রতিষ্ঠান গেইগার ক্যাপিটাল এক্সে জানায়, তারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলেছে। প্রতিষ্ঠানটি দাবি করে, ইনস্টাগ্রাম মূলত নারীকেন্দ্রিক একটি প্ল্যাটফর্ম এবং তাদের জন্য এর কোনো উপকারিতা নেই।

ওই পোস্টের জবাবে ইলন মাস্ক সংক্ষিপ্ত মন্তব্য করেন, ‘Instagram is for girls’ (ইনস্টাগ্রাম মেয়েদের জন্য)।

মাস্কের এই মন্তব্যের পর এক্সের ব্যবহারকারীরা বিভিন্ন মতামত দিতে শুরু করেন। কেউ কেউ তার বক্তব্যের সঙ্গে একমত হয়ে মজা করে বলেন, এক্স প্ল্যাটফর্মটি তুলনামূলকভাবে পুরুষদের জন্য বেশি উপযোগী।

অন্যদিকে অনেক ব্যবহারকারী মাস্কের মন্তব্যের সমালোচনা করেন। তাদের মতে, ইনস্টাগ্রামকে কোনো নির্দিষ্ট লিঙ্গের সঙ্গে যুক্ত করা ঠিক নয়। কারণ প্ল্যাটফর্মটি বিনোদন, ব্যবসা, সামাজিক সচেতনতা কার্যক্রম এবং ব্যক্তিগত মত প্রকাশসহ নানা কাজে ব্যবহৃত হয়।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ইনস্টাগ্রামে বিভিন্ন বয়স, পেশা ও সামাজিক গোষ্ঠীর মানুষের জন্য নানা ধরনের কনটেন্ট রয়েছে। এছাড়া সেখানে শরীর নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, অন্তর্ভুক্তি এবং বৈচিত্র্যের মতো বিষয়ও গুরুত্ব পায়।   

আরেকজন ব্যঙ্গ করে লেখেন, সম্ভবত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পরই মাস্ক এমন সিদ্ধান্তে পৌঁছেছেন।

আগেও করেছেন একই ধরনের মন্তব্য

ইলন মাস্ক এর আগেও ইনস্টাগ্রাম সম্পর্কে একই ধরনের মন্তব্য করেছিলেন। চলতি বছরের শুরুতে এক অনলাইন আলোচনায় তিনি অভিযোগ করেন, কিছু পুরুষ তাকে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক পাঠান। সে সময়ও তিনি প্ল্যাটফর্মটিকে মূলত নারীদের সঙ্গে বেশি সম্পৃক্ত বলে উল্লেখ করেছিলেন।

তার সর্বশেষ মন্তব্য আবারও এক্স ও ইনস্টাগ্রামের ভিন্ন সংস্কৃতি এবং ব্যবহারকারী গোষ্ঠী নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

জাকারবার্গের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপট

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মাস্ক ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা চলছে।

২০২৩ সালের জুলাইয়ে মেটা ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত টেক্সটভিত্তিক সামাজিক মাধ্যম থ্রেডস চালু করে, যা এক্সের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয়। এরপর থেকেই মাস্ক ও জাকারবার্গের মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ একাধিকবার আলোচনায় এসেছে।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতেও প্রতিযোগিতায় রয়েছে দুই পক্ষ। মাস্কের এক্সএআই এবং মেটা—উভয় প্রতিষ্ঠানই নিজস্ব এআই মডেল ও প্রযুক্তি উন্নয়নে কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’

ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’

হঠাৎ ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট

হঠাৎ ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট

‘মেটা ওয়ান’ কী? জানুন এর সকল প্রিমিয়াম সুবিধা

‘মেটা ওয়ান’ কী? জানুন এর সকল প্রিমিয়াম সুবিধা

প্রতীক্ষার অবসান, রোডস্টার নিয়ে সুখবর দিল টেসলা

প্রতীক্ষার অবসান, রোডস্টার নিয়ে সুখবর দিল টেসলা

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

আরও পড়ুন

ইনস্টাগ্রামকে ‘মেয়েদের অ্যাপ’ মন্তব্য করে বিতর্কে ইলন মাস্ক

ইনস্টাগ্রামকে ‘মেয়েদের অ্যাপ’ মন্তব্য করে বিতর্কে ইলন মাস্ক

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

হোয়াটসঅ্যাপ খুলছে না বা বারবার বন্ধ হচ্ছে? যে উপায়ে ঠিক করবেন

হোয়াটসঅ্যাপ খুলছে না বা বারবার বন্ধ হচ্ছে? যে উপায়ে ঠিক করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম