Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এনভিডিয়ার সিইওকে নিজের দলে চান মাস্ক, যা বললেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

এনভিডিয়ার সিইওকে নিজের দলে চান মাস্ক, যা বললেন

ফাইল ছবি

Advertisement

বিশ্বের শীর্ষ ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বলেছেন, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পদ থেকে সরিয়ে দিলে তিনি তাকে নিজের প্রতিষ্ঠানে নিয়োগ দিতে আগ্রহী। সম্প্রতি হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে এনভিডিয়ায় নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা নিয়ে খবর প্রকাশের পর মাস্ক এ মন্তব্য করেন।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ বিষয়ে মন্তব্য করেন মাস্ক। আর্থিক সংবাদভিত্তিক অ্যাকাউন্ট জিরোহেজের একটি পোস্টের জবাবে তিনি লেখেন, এটি আমার জন্য সম্মানের হবে। ওই পোস্টে এনভিডিয়া থেকে সরিয়ে দেওয়া হলে হুয়াংকে নিয়োগ দেওয়ার জন্য মাস্কের প্রতি আহ্বান জানানো হয়েছিল।

তবে মাস্কের এ মন্তব্যকে আনুষ্ঠানিক চাকরির প্রস্তাব হিসেবে দেখা হচ্ছে না। এটি মূলত হুয়াংকে নিয়োগ দেওয়ার বিষয়ে তার আগ্রহের প্রকাশ।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের কথিত দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ে খবর প্রকাশের পর তাকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট নারীদের একজনের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহ করেছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। তবে এ অভিযোগ স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি বিজনেস ইনসাইডার।

১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। তার নেতৃত্বেই প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিতে পরিণত হয়েছে। বিশেষ করে গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) চিপের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বৈশ্বিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

আগের ঘটনার সঙ্গে তুলনা

মাস্কের মন্তব্যের পর সিলিকন ভ্যালির আরেকটি পুরোনো ঘটনার প্রসঙ্গ সামনে এসেছে। ২০১০ সালে এইচপির তৎকালীন প্রধান নির্বাহী মার্ক হার্ডকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর তাকে নিয়োগ দিয়েছিলেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন।

এইচপির পরিচালনা পর্ষদ যৌন হয়রানির অভিযোগ এবং ব্যয়সংক্রান্ত প্রতিবেদনে অসংগতির বিষয়ে তদন্ত করেছিল। তদন্তে হয়রানির প্রমাণ না পেলেও ব্যয়ের হিসাবসংক্রান্ত সমস্যার কারণে হার্ডকে সরিয়ে দেওয়া হয়। পরে তিনি ওরাকলের সহসভাপতি এবং সহপ্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির নেতৃত্বে ছিলেন।

মাস্কের কাছে কেন গুরুত্বপূর্ণ হুয়াং

মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ব্যবহার ব্যাপক। এসব প্রযুক্তি পরিচালনায় এনভিডিয়ার তৈরি চিপের ওপর নির্ভর করতে হয়। ফলে এআই অবকাঠামো এবং চিপশিল্পে হুয়াংয়ের দীর্ঘ অভিজ্ঞতা মাস্কের ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে হুয়াংয়ের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা তৈরি হলেও এনভিডিয়ায় নেতৃত্ব পরিবর্তন কিংবা তাকে নিয়োগ দেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮

নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮

ইরানকে ট্রাম্পের নতুন বার্তা

ইরানকে ট্রাম্পের নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হবে ১০ গুণ কঠোর: ইরান

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হবে ১০ গুণ কঠোর: ইরান

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের পাশে ইরাক-তুরস্ক-পাকিস্তান

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের পাশে ইরাক-তুরস্ক-পাকিস্তান

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি

সীমান্ত বন্ধে ইরানকে কোণঠাসা করতে পারছে না যুক্তরাষ্ট্র

সীমান্ত বন্ধে ইরানকে কোণঠাসা করতে পারছে না যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮

নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮

এনভিডিয়ার সিইওকে নিজের দলে চান মাস্ক, যা বললেন

এনভিডিয়ার সিইওকে নিজের দলে চান মাস্ক, যা বললেন

পদত্যাগ করলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং

পদত্যাগ করলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং

‘পরমাণু চুক্তি’ ছাড়ার দাবি জোরালো হচ্ছে ইরানে

‘পরমাণু চুক্তি’ ছাড়ার দাবি জোরালো হচ্ছে ইরানে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম