Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

হাইস্কুলের ছাত্র খুঁজে বের করল নতুন গ্রহ! (ভিডিও)

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১০:২৩ পিএম

হাইস্কুলের ছাত্র খুঁজে বের করল নতুন গ্রহ! (ভিডিও)

Advertisement

আমেরিকায় মেরিল্যান্ডের গ্রিনবেল্ডে অবস্থিত নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার। সেখানেই ইন্টার্নশিপের সুযোগ পেয়েছিল নিউইয়র্কের স্কার্সডেল-এর বাসিন্দা উল্ফ কুকিয়ার। ইন্টার্নশিপের প্রথম দু’টো দিন সাধারণভাবেই কাটে কিন্তু তৃতীয় দিনেই ঘটে গেল সেই ঘটনা।

নাসার মেরিল্যান্ডের মহাকাশ গবেষণা কেন্দ্রে ঢোকার সুযোগ পেয়েছিল সে। সতেরো বছর বয়সী হাইস্কুল ছাত্রটি একটি গ্রহ আবিষ্কার করে ফেলেছে, তাও আবার ইন্টার্নশিপের তৃতীয় দিনেই।

উল্ফ, নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট প্রোগ্রামে কাজ করছিল। এই প্রোগ্রামে নামে নতুন গ্রহের সন্ধান পাওয়া যায়। তার নাম দেয়া হয় ‘টিওআই ১৩৩৮বি’  ।প্রথমবার এমন একটি গ্রহ খুঁজে পাওয়া গেল যা দু’টি তারাকে কেন্দ্র করে ঘুরছে, এই গ্রহের দু’টি সূর্য।

নতুন গ্রহটির ভর পৃথিবীর প্রায় সাত গুণ। পৃথিবী থেকে ১৩০০ আলোকবর্ষ দূরে তার অবস্থান। যে দু’টি তারাকে কেন্দ্র করে এটি ঘুরছে, তার একটি সূর্যের থেকে প্রায় ১০ শতাংশ বড়, অন্যটি সূর্যের এক তৃতীয়াংশ আকারের। এই তারাটি সূর্যের থেকে অনেক অনুজ্জ্বল বলে জানিয়েছে নাসা। খবর: আনন্দবাজার।
 

Our @NASAExoplanets mission @NASA_TESS has found its first planet with two suns ☀️☀️, located 1,300 light-years away in the constellation Pictor. A @NASAGoddard intern examined TESS data, first flagged by citizen scientists, to make this discovery: https://t.co/ADydGfx1uc pic.twitter.com/hkgCYYW5AQ

— NASA (@NASA) January 7, 2020

Advertisement

গ্রহ নতুন

Advertisement

আরও পড়ুন

ইনস্টাগ্রামকে ‘মেয়েদের অ্যাপ’ মন্তব্য করে বিতর্কে ইলন মাস্ক

ইনস্টাগ্রামকে ‘মেয়েদের অ্যাপ’ মন্তব্য করে বিতর্কে ইলন মাস্ক

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

হোয়াটসঅ্যাপ খুলছে না বা বারবার বন্ধ হচ্ছে? যে উপায়ে ঠিক করবেন

হোয়াটসঅ্যাপ খুলছে না বা বারবার বন্ধ হচ্ছে? যে উপায়ে ঠিক করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম