রক্তচাপ কতটা কমলে সতর্ক হবেন
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
উচ্চ রক্তচাপ বা হাই ব্লাডপ্রেশার নিয়ে সচেতনতার কমতি নেই। অথচ রক্তচাপ কমে যাওয়া বা লো প্রেশারের সমস্যাও কম ভোগায় না। মেডিকেলের পরিভাষায় রক্তচাপ যদি ৯০-৬০ মিলিমিটার পারদ (mmHg) বা এর চেয়ে নিচে নেমে যায়, তবে তাকে নিম্ন রক্তচাপ বা ‘লো প্রেশার’ বলা হয়।
চিকিৎসকদের মতে, রক্তচাপের এই নির্দিষ্ট সীমার নিচে নামার পাশাপাশি যদি আপনার শরীরে কোনো অস্বস্তিকর উপসর্গ দেখা দেয়, তবে দ্রুত সতর্ক হতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
হঠাৎ মাথা ঘোরা, এক পা-ও এগোতে না পারা, চূড়ান্ত দুর্বলতা, চোখে অন্ধকার দেখার মতো বিপদ হতে পারে রক্তচাপ কমে গেলে। আবার কখনো পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। হঠাৎ মাথা ঘোরা, এক পা-ও এগোতে না পারা, চূড়ান্ত দুর্বলতা, চোখে হঠাৎ অন্ধকার দেখার মতো বিপদ হতে পারে রক্তচাপ কমে গেলে। বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকিও।
সাধারণত লো প্রেশারের সমস্যা যাদের থাকে, তাদের রক্তচাপ স্বাভাবিক অবস্থাতেও ১২০/৮০-র কিছুটা কমের দিকেই থাকে। কিন্তু কতটা কমলে বুঝবেন বিপদ কাছাকাছি। ঠিক কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি?
চলুন জেনে নেওয়া যাক, রক্তচাপ কতটা কমলে সতর্ক হবেন—
একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ থাকার কথা ১২০/৮০। প্রাত্যহিক রক্তচাপের মাত্রা যদি সিস্টোলিক অর্থাৎ উপরেরটি ১০০-১১০ এবং ডায়াস্টোলিক বা নিচেরটি ৬৫-৭০ এর মধ্যে থাকে। তবে তা নিয়ে ভয়ের কিছু নেই। তবে যদি এর সঙ্গে নিয়মিতভাবে শরীর অতিরিক্ত দুর্বল লাগা, মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয় এবং ডায়াস্টোলিক প্রেশার প্রায়ই ৬৫-তে নেমে যেতে থাকে, তবে সতর্ক হওয়া জরুরি।
বিপদ এড়াতে যা করবেন
১. লো প্রেশারের সমস্যা থাকলে দিনে অন্তত ২.৫ থেকে ৩ লিটার পানি পান করুন। প্রেশার হঠাৎ কমলে ডাবের পানি বা অল্প লবণ-চিনির শরবত কার্যকর।
২. দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না। আবার একসঙ্গে অনেকটা না খেয়ে অল্প অল্প করে বারবার খাবার খান।
৩. শোয়া বা বসা অবস্থা থেকে হঠাৎ দ্রুত উঠবেন না। কিছুক্ষণ বসে তারপর দাঁড়ান।

-6aa50389a52b0.jpg)