Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

ভালোবাসার অদ্ভুত এক ক্ষমতা রয়েছে : রোজিনা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভালোবাসার অদ্ভুত এক ক্ষমতা রয়েছে : রোজিনা

জনপ্রিয় চলচিত্র অভিনেত্রী রোজিনা

Advertisement

পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান কী? এমন প্রশ্ন এলে আমি চোখ বন্ধ করেই ভালোবাসার নাম বলে দেব। ভালোবাসা এমন একটি ক্ষমতা বা মোহের নাম, যে পায় তার কাছে পৃথিবীর সবকিছুই নিজের অধীন মনে হয়।

এছাড়া ভালোবাসা একটি অনুভূতিও বলতে পারেন কেউ কেউ। তাদের কথাতেও আমি সায় দেব। অনুভূতির তীব্রতার শক্তিও কিন্তু কম নয়। যে ভালোবাসার এত শক্তি আসলে ভালোবাসার মানুষগুলো কারা?

এমন প্রশ্ন যদি আসে, আমি বলব যাদের মন থেকে ভালো লাগে তারাই ভালোবাসার মানুষ। নির্দিষ্ট দিনের হিসাব করে ভালোবাসা প্রকাশ করার নয়। তবে বছরে একটি দিন বিশেষভাবে স্মরণ করাটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। বছরের এ একটি দিন পুরো বছরের ভালোবাসার মানুষগুলোকে স্মরণ করিয়ে দেবে।

তবে একটা বিষয় এখন প্রায়ই শুনি, পৃথিবীতে ভালোবাসা নেই। কথাটি তারাই বলেন, যারা অন্যকে মন থেকে বা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন না। আমি মনে করি, পৃথিবীর শেষদিন পর্যন্ত ভালোবাসা বিদ্যমান থাকবে।

অনুলিখন : অনিন্দ্য মামুন

Advertisement

রোজিনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম