Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

এবার ধ্রুব টিভিতে ব্যাচেলর পয়েন্ট

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দর্শকপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। রাজধানীতে বসবাসরত একদল স্বপ্নবাজ তরুণদের ব্যাচেলর জীবনের নানা ঘটনা-দুর্ঘটনা আর প্রতিদিনের জীবনযাপন নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক এটি। স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে নাটকটি প্রচার হয়। এবার ধ্রুব টিভিতে শুরু হয়েছে নাটকের দ্বিতীয় সিজন। নির্মাতা জানিয়েছেন, এটি আসলে গল্পনির্ভর কমেডি ঘরানার নাটক। মানে এতে মজা আছে, মেসেজও আছে। ব্যাচেলর যখন একসঙ্গে থাকেন তখন তাদের মধ্যে নানা ধরনের ঘটনা ঘটে। সিজন-১ এ যা আমি ভিন্নভাবে ক্যামেরাবন্দি করেছি। এবার সিজন-২ তে আরও মজার মজার ঘটনা থাকবে। আগের গল্প ও চরিত্রের ধারাবাহিকতা থাকছে এবারও। আমার ভরসা আছে দর্শকদের প্রতি, তারা এবারও কাজটি পছন্দ করবেন।’ এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, মারজুক রাসেল, তানজিন তিশা, নাদিয়া আফরিন মীম, সাবিলা নূর, এফএস নাঈম, মুকিত জাকারিয়া, তাসনুভা অ্যালভিন, মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, আবদুল্লাহ রানা, মাসুম বাশার, শামীম হাসান সরকার, চাষী আলম, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা প্রমুখ। নাটকটি সপ্তাহে বৃহস্পতি-শুক্র-শনিবার রাত ৯টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এর আগে রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে বাংলাভিশনে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম