Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

মেহজাবিনের হাতে দুই পুরস্কার

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

‘পুনর্জন্ম ৩’ নামের একটি নাটকের জন্য সম্প্রতি সেরা অভিনেত্রী হিসাবে দুটি পুরস্কার পেয়েছেন মেহজাবিন চৌধুরী। দুই পুরস্কারের একটি হচ্ছে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’। অন্যটি একটি পত্রিকার পক্ষ থেকে দেওয়া হয়েছে। নাটকটি গত বছর চ্যানেল আইতে প্রচার হয়েছিল। এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যেই এক নাটকের জন্য দুই পুরস্কার পেলাম। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যে কোনো পুরস্কার কাজের দায়বোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। আশা করছি সামনে আরও ভালো কিছু উপহার দিতে পারব।’ ‘পুনর্জন্ম ৩’ মূলত ভিকি জাহিদ পরিচালিত ‘পুনর্জন্ম’ নাটকের তৃতীয় সিক্যুয়াল। নাটকটির অন্তিম পর্বও চলতি বছর দেখেছেন দর্শক।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম