Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

আসছে ডলি সায়ন্তনীর নতুন অ্যালবাম

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আসছে ডলি সায়ন্তনীর নতুন অ্যালবাম

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

Advertisement

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী গানের নতুন অ্যালবাম প্রকাশ করছেন। তার সঙ্গীত জীবনের জনপ্রিয় দশটি গান নতুন সঙ্গীতায়োজনে প্রকাশের উদ্যোগ নিয়েছেন।

অ্যালবামটিতে ‘নিতাইগঞ্জ’, ‘লাউয়ের পিছে লাগছে বৈরাগী’, ‘হে যুবক’সহ তার গাওয়া জনপ্রিয় পুরনো দশটি গান থাকছে। গানগুলোতে বাদ্যযন্ত্রী হিসেবে কাজ করছেন ডলি সায়ন্তনীর নিজস্ব মিউজিক্যাল টিমের সদস্য জাহিদ, এমিল, পল ও পলাশ।

এরই মধ্যে তিনটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অল্পদিনের মধ্যেই বাকি গানগুলোর রেকর্ডিং শেষ করবেন বলে জানিয়েছেন এ শিল্পী। এ প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘আমার সঙ্গীত জীবনে অনেক গান শ্রোতারা পছন্দ করেছেন।

এখনও বিভিন্ন অনুষ্ঠানে তাদের পছন্দের গানই গাইতে হয়। শ্রোতাদের অনুরোধ এবং যন্ত্রীদলের সদস্যদের উৎসাহে নতুন সঙ্গীতায়োজনে আমার দশটি গান নতুন করে প্রকাশের পরিকল্পনা নিয়েছি। এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি।

তিনটি গানের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি গানেরই মিউজিক ভিডিও তৈরি করা হবে। এতে আমার উপস্থিতি থাকবে। এরপর ইউটিউবে গানগুলো প্রকাশ করা হবে। দর্শক-শ্রোতারা পছন্দ করলে এভাবেই আরও কিছু গান নিয়ে কাজ করার ইচ্ছা আছে।’

অন্যদিকে ডলি সায়ন্তনী বর্তমানে দেশ-বিদেশে স্টেজ অনুষ্ঠানে নিয়মিত গাইছেন। পাশাপাশি প্লে-ব্যাকেও নিয়মিত গাইছেন। এছাড়া সম্প্রতি কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে একটি ডুয়েট গানেও কণ্ঠ দিয়েছেন। নতুন আরও কিছু গানে কণ্ঠ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

Advertisement

ডলি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম