Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

স্কুলে এসে ৩ ঘণ্টা ক্লাস নেন কুমিল্লা জেলা প্রশাসক

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্কুলে এসে ৩ ঘণ্টা ক্লাস নেন কুমিল্লা জেলা প্রশাসক

ফাইল ছবি

Advertisement

টানা তিন ঘণ্টা নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জীববিজ্ঞান বিষয়ে পাঠদান করালেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। নগরীর ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শনিবার তিনি এ পাঠদান করেন। এ সময়ে তিনি মানবদেহের বিভিন্ন অঙ্গ ও রক্তকণিকার অধ্যায় নিয়ে পড়ান। শিক্ষার্থীরা জেলা প্রশাসকের পাঠদান মনোযোগসহকারে শোনে ও লেখে। জেলা প্রশাসকের পাঠদানের ছবি ফেসবুকে ভাইরাল হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসকের পাঠদান মুগ্ধ হয়ে আয়ত্তে নেয় শিক্ষার্থীরা। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং নানা প্রশ্নের উত্তর দেন। ক্লাসের শেষদিকে জেলা প্রশাসক বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করি। এরপর বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে মৌলভীবাজার সরকারি কলেজে জীববিজ্ঞানের শিক্ষকতা শুরু করি। সেখানে দুই বছর শিক্ষকতা করার পর ২০০৩ সালের ২১ মে আবার বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিই। শিক্ষকতা আমার মগজে ঢুকে আছে। আমি ক্লাসকে বড় বেশি ভালোবাসি। তাই ক্লাস করাতে চলে এলাম।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘হৃদয় দিয়ে পড়তে হবে। মন খারাপ হলে প্রচুর বই পড়বে। পারতপক্ষে কাউকে কষ্ট দেবে না। কখনো হতাশ হবে না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। যেটা ভালো লাগে না, সেটা করবে না। তোমরা চাইলেই দেশটা পরিবর্তন করে দিতে পারো। তাই পড়াশোনার কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আমি আমার ছেলেদের পড়াই না, স্বপ্ন দেখাই। চড়াই-উতরাই ও সংগ্রাম ছাড়া জীবন সুন্দর হয় না।’ সাত দিনে জীববিজ্ঞান পড়ে শেষ করার কৌশলও বাতলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ, ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষকরা।

 

Advertisement

স্কুলে এসে ৩ ঘণ্টা ক্লাস নেন কুমিল্লা জেলা প্রশাসক

Advertisement

আরও পড়ুন

রমজানে স্বস্তি দিতে প্রস্তুতি দেশেই চিনি উৎপাদন বাড়ানোর উদ্যোগ

দেশেই চিনি উৎপাদন বাড়ানোর উদ্যোগ

গরুর খামার-কেঁচো সার উৎপাদন স্বাবলম্বী হাসিব মিয়া উৎসাহিত অন্যরাও

স্বাবলম্বী হাসিব মিয়া উৎসাহিত অন্যরাও

দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা

দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা

দশমিনায় আবেদন ছাড়াই সার ডিলার নিয়োগ ‘ডিলার দিলে আমিই পামু ডাইরেক্ট ভিপি নুর দিতাসে’

‘ডিলার দিলে আমিই পামু ডাইরেক্ট ভিপি নুর দিতাসে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম