খুন লুট ও সম্পদ পাচার ছিল বিএনপির প্রধান কাজ: নানক
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, খুনি জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়া দেশে খুন ও লুটের রাজত্ব কায়েম করেছিলেন। গ্রেনেড হামলা করে মানুষকে খুন করা, দেশের সম্পদ বিদেশে পাচার করা, লুট করা ছিল বিএনপির প্রধান কাজ।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বুধবার আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদের পরিচালনায় আলোচনাসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, ড. আহমদ আল কবির, শাহ মো. মোশাইদ আলী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালেহ আহমদ হীরা, শিক্ষা ও মানবসম্পাদবিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. সাকির আহমদ শাহিন, উপপ্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য নিজাম উদ্দিন, শহিদুর রহমান শাহিন, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ। সভা শেষে রাতভর হাজার হাজার দর্শককে মাতিয়ে রাখেন সংগীতশিল্পী মমতাজ এমপি।
