Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

আইএমএফ’র প্রতিবেদন

বৈদেশিক আয় ব্যয়ের ঘাটতি বাড়ছে বাংলাদেশে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বৈদেশিক আয় ব্যয়ের ঘাটতি বাড়ছে বাংলাদেশে

Advertisement

বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিস্থিতি স্বাভাবিক। সরকারের সব বৈদেশিক ঋণই ঝুঁকিমুক্ত। তবে সরকারের বৈদেশিক মুদ্রার সার্বিক আয়-ব্যয়ের ঘাটতি রয়েছে। এ ঘাটতি বেড়ে এখন ঝুঁকির সৃষ্টি করেছে। এর প্রভাবে মূল্যস্ফীতির হারও বেড়ে যাচ্ছে। তবে আশার কথা, আগামী অর্থবছর থেকে এ ঘাটতি কমে আসবে।

বুধবার রাতে প্রকাশিত আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) ‘আার্র্থিক খাত তদারকি : ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সহায়তা করা’ শীর্ষক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, করোনার প্রভাব ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়ে গেছে। জ্বালানির দাম বাড়ায় বেড়েছে পণ্য পরিবহণ ব্যয়ও। এতে উন্নত অর্থনীতির দেশগুলোর পাশাপাশি স্বল্প আয়ের দেশগুলোতেও মূল্যস্ফীতির হার বেড়ে যায়। একই সঙ্গে মানুষের জীবনযাত্রায় সহায়তা করতে সরকারি খাতের ব্যয় বাড়াতে হয়েছে।

এছাড়া পণ্য আমদানিতেও ব্যয় বেশি হচ্ছে। অন্যদিকে সরকারের আয়ের অন্যতম খাত রাজস্ব কমে গেছে। এসব মিলে সরকার ঘাটতিতে পড়েছে। এ ঘাটতি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের তুলনামূলকভাবে কম। তবে শ্রীলংকা, পাকিস্তান, আফগানিস্তানের বেশি। ঘাটতির কারণে একদিকে সরকারের আর্থিক ব্যবস্থাপনা ঝুঁকিতে আছে, অন্যদিকে সরকার মানুষের চাহিদা অনুযায়ী ব্যয় করতে পারছে না। এতে মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ২০২০-২১ অর্থবছরে সরকারি সার্বিক স্থিতিপত্রে ঘাটতি ছিল মোট জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।

গত অর্থবছরে এ ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে জিডিপির ৫ দশমিক ১ শতাংশ। চলতি অর্থবছরে এ ঘাটতি বেড়ে সাড়ে ৫ শতাংশ হতে পারে। বাংলাদেশে এটিই সর্বোচ্চ ঘাটতি। আগামী অর্থবছর থেকে ঘাটতি কমে আসবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী অর্থবছরে এ ঘাটতি হবে ৫ দশমিক ৩ শতাংশ। এরপর থেকে ঘাটতি আরও কমবে। ২০২৬-২৭ অর্থবছরে ঘাটতি কমে দাঁড়াবে জিডিপির ৫ শতাংশ।

জিডিপির হিসাবে ঘাটতি কমলেও এর আকার বাড়ার কারণে ঘাটতির পরিমাণও বেড়ে যাবে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মাথাপিছু সরকারি খাতের ব্যয় কম। কিন্তু সার্কের অন্যান্য দেশগুলোতে এ ব্যয় বেশি। কর জিডিপি অনুপাতেও বাংলাদেশ বেশ পিছিয়ে। কিন্তু দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো এ খাতে এগিয়ে রয়েছে। বৈদেশিক মুদ্রার সার্বিক চ্যালেঞ্জে ঘাটতি থাকায় বাংলাদেশের মূল্যস্ফীতির হার বাড়ছে। অনেক দেশেই এ খাতে ঘাটতি রয়েছে। যে কারণে স্বল্পোন্নত দেশগুলোর বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় অস্থিরতা সৃষ্টি হচ্ছে।

Advertisement

বৈদেশিক আয় ব্যয় ঘাটতি

Advertisement

আরও পড়ুন

আ.লীগের নাশকতায় বিএনপি-জামায়াত-এনসিপি ঐক্য হারাচ্ছে রিকনসিলিয়েশনের সুযোগও

হারাচ্ছে রিকনসিলিয়েশনের সুযোগও

কার্টনভর্তি ঘুসের টাকা দলিলে সয়লাব সম্পদ

কার্টনভর্তি ঘুসের টাকা দলিলে সয়লাব সম্পদ

সংখ্যালঘু ইস্যুতে বিশিষ্টজনদের মত অপপ্রচার রোধে সরকারের বলিষ্ঠ ভূমিকার তাগিদ

অপপ্রচার রোধে সরকারের বলিষ্ঠ ভূমিকার তাগিদ

প্রসঙ্গ : ন্যূনতম মজুরি-প্রেক্ষিত পোশাকশিল্প আড়ালেই টেক-হোম বেতনের হিসাব

আড়ালেই টেক-হোম বেতনের হিসাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম