Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

দিল্লি গেলেন জিএম কাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দিল্লি গেলেন জিএম কাদের

Advertisement

ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ২২ আগস্ট ঢাকায় ফিরবেন বলে জাতীয় পার্টির একাধিক নেতা জানিয়েছেন।

তিন দিনের ভারত সফরে জিএম কাদেরের সঙ্গে সহধর্মিণী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংরক্ষিত আসনের সংসদ-সদস্য শেরিফা কাদের এবং পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত ও দলের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা রয়েছেন। জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপিসহ দলের শীর্ষ নেতারা বিমানবন্দরে জিএম কাদেরকে বিদায় জানান।

জানা যায়, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে জিএম কাদেরের এই সফর। সেখানে তিনি দেশের আগামী নির্বাচন ও জাতীয় পার্টির অবস্থান নিয়ে কথা বলতে পারেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জিএম কাদেরের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দিল্লি সফরের রাজনৈতিক তাৎপর্য অনেক। নানা কারণে তাই এই সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর আগে ৬ আগস্ট ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে দিল্লি সফরে যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এই দলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান এবং দলের সংসদ-সদস্য আরমা দত্ত।

দিল্লি সফরের সময় আওয়ামী লীগের নেতারা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরসহ বিজেপির একাধিক শীর্ষ নেতা এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। জিএম কাদেরের এবারের সফরের সময়ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে।

Advertisement

জিএম কাদের

Advertisement

আরও পড়ুন

সারা দেশে পরিকল্পিত হামলা সামনে আগুন পেছনে আ.লীগ

সামনে আগুন পেছনে আ.লীগ

জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে দরকার বিদ্যুতায়ন

জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে দরকার বিদ্যুতায়ন

আইনের আওতায় আসছেন ইন্ধনদাতারা নাশকতাকারীদের মাস্টার প্ল্যান পুলিশের হাতে

নাশকতাকারীদের মাস্টার প্ল্যান পুলিশের হাতে

না.গঞ্জে গভীর রাতে মাদ্রাসায় আগুন ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম