Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

বাংলাদেশের বাইরে সফরে গেছেন পিটার হাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৃহস্পতিবার বাংলাদেশের বাইরে সফরে গেছেন বলে জানা গেছে। তবে ঢাকায় মার্কিন দূতাবাস তার সফরের বিষয়টি গোপন রেখেছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছে, কূটনৈতিক প্রটোকল অনুযায়ী কোনো রাষ্ট্রদূত বাইরে গেলে স্বাগতিক দেশকে জানিয়ে যান। পিটার হাস বাংলাদেশ সরকারকে জানিয়ে গেছেন।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, বিদেশি পর্যবেক্ষকরা শিগগিরই বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি এক্সপার্ট মিশন শিগগিরই বাংলাদেশে আসছে। এছাড়া কমনওয়েলথের নির্বাচন পূর্ব অ্যাসেসমেন্ট মিশন ১৮-২২ নভেম্বর ঢাকায় অবস্থান করবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের এক্সপার্ট মিশন কিছু দিনের মধ্যে বাংলাদেশে আসবে। নির্বাচন কমিশনে আরও কিছু আগ্রহী পর্যবেক্ষক দল আবেদন করেছে বলে কমিশন সূত্রে জানা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ সম্পর্কিত কোনো তালিকা নেই। তালিকা পেলে পরে জানানো হবে।’

জাতীয় নির্বাচনে সহযোগিতা প্রদানের জন্য কোনো দেশ বা সংস্থাকে অনুরোধ জানানো হয়নি বলেও সংবাদ সম্মেলনে জানান এ মুখপাত্র। ভারতের পররাষ্ট্র সচিবের ভাষ্যমতে, ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাইলে সাবরীন বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের টু প্লাস টু সংলাপের ধারণাগত সূত্রপাত ২০১৭ সালে। পরে ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো এ সংলাপ হয় ভারতের নয়াদিল্লিতে। টু প্লাস টু সংলাপটি মূলত ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলী আলোচনার একটি প্ল্যাটফরম হিসাবে পরিচিত।

মুখপাত্র বলেন, ‘ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ওই সংলাপে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে বৃহত্তর বৈশ্বিক, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক নিরাপত্তা এবং ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার নানা দিক উঠে আসা স্বাভাবিক। আলোচনার বিষয় কী হবে তা দুই দেশের নিজস্ব ব্যাপার।’

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের অবস্থান নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্যটা পাবলিকলি জানাবে না। একজন রাষ্ট্রদূত কোথায় গেছেন কতদিনের জন্য যাচ্ছেন, এটা কিন্তু অফিশিয়ালি জানাতে হয়। এটা পাবলিকলি জানানোর কথা নয়।’

বিদেশি দূতদের অবস্থান বিষয়ে কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কে সেহেলী সাবরীন বলেন, বাংলাদেশে যারা বিদেশি মিশন প্রধান বা রাষ্ট্রদূত আছেন, তারা যখন স্টেশন লিভ করেন তারা আমাদের প্রটোকলকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে যান। একইভাবে আমাদের রাষ্ট্রদূতরা যখন লিভ করেন হেডকোয়ার্টারকে জানাতে হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং ওখানকার সরকারকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে আসতে হয়। এছাড়া তার অবর্তমানে যাকে দায়িত্বে দেওয়া হয় তার নামটা প্রকাশ করতে হয়। এটা একটা কূটনৈতিক প্রক্রিয়া। ঢাকার হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরের একটি সূত্র জানায়, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সস্ত্রীক শ্রীলংকার রাজধানী কলম্বোর উদ্দেশে বৃহস্পতিবার দুপুরে ঢাকা ছেড়ে যান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি

স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি

৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার

৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার

টোকিওতে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী

টোকিওতে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী

আইএমএফ’র পূর্বাভাস মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম