Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

অনাকাঙ্ক্ষিত পোস্টের সমাধান ইনস্টাগ্রামে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অনাকাঙ্ক্ষিত পোস্টের সমাধান ইনস্টাগ্রামে

Advertisement

মেটার মালিকানাধীন ফটো শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামে নেতিবাচক বা ঘৃণা ছড়ায় এমন মন্তব্যের পোস্ট দেখে মনই খারাপ হয়ে যায় অনেকের। এ সমস্যা সমাধানে নেতিবাচক এ পোস্টগুলো নিউজফিডের একেবারে শেষে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

এক ব্লগ বার্তায় ইনস্টাগ্রাম জানিয়েছে, নেতিবাচক বা ঘৃণ্য মন্তব্যের পাশাপাশি সহিংসতা উসকে দেওয়া পোস্টের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে তারা। পোস্টগুলো নিউজফিডের একেবারে নিচে দেখানো হবে। ফলে বেশিরভাগ ব্যবহারকারীই পোস্টগুলো দেখতে পাবেন না। নতুন এ সিদ্ধান্তের কারণে তারা আরও বেশি সময় ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন। অবশ্য নেতিবাচক বা ঘৃণ্য মন্তব্যগুলো একেবারে মুছে ফেলবে না ইনস্টাগ্রাম। তবে ব্যবহারকারীরা যেসব পোস্ট বা অ্যাকাউন্টের তথ্য জানতে বেশি আগ্রহী, সেগুলো আগে দেখানো হবে।

 

Advertisement

অনাকাঙ্ক্ষিত পোস্ট সমাধান ইনস্টাগ্রাম

Advertisement

আরও পড়ুন

বাইন্যান্সে নজিরবিহীন সাইবার হামলা ক্রিপ্টো দুনিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় লুট

ক্রিপ্টো দুনিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় লুট

অ্যাপলের টাচস্ক্রিন ল্যাপটপ

অ্যাপলের টাচস্ক্রিন ল্যাপটপ

কমেডির মঞ্চে এআই তরুণীদের রাজত্ব

কমেডির মঞ্চে এআই তরুণীদের রাজত্ব

সিটিজে-ওপাসের সেমিনার এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম