Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

টিএমজিবি-লুনা শামসুদ্দোহা শিক্ষাবৃত্তি

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর সদস্যদের সন্তানদের ‘টিএমজিবি-লুনা শামসুদ্দোহা শিক্ষাবৃত্তি ২০২২’ ও শিক্ষা উপকরণ তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব তুলে দেন তিনি।

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রয়াত লুনা শামসুদ্দোহার নামে শিক্ষাবৃত্তিটি চালু করা হয়েছে। টিএমজিবি তার সদস্যদের ১৯ সন্তানকে এই শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করেছে। এ ছাড়াও ২৩ জনকে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়। টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ এবং প্রয়াত লুনা সামসুদ্দোহার মেয়ে রীম সামসুদ্দোহা। সভাপতির বক্তব্যে মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানরা যথাযথ শিক্ষার সঙ্গে বেড়ে উঠুক। এটি সন্তানদের জন্য প্রথম কোনো উদ্যোগ। আমরা ভবিষ্যতে তাদের জন্য আরও উদ্যোগ নিতে চাই।’ এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, আইএসপিএবি-এর সভাপতি মো. ইমদাদুল হক, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির কাউন্সিল ফর কমিউনিকেশন অ্যান্ড আইটি এর চেয়ারম্যান শাফকাত হায়দার, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সাবেক সভাপতি মো. শাহিদ-উল-মুনীর প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকভিশন২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক ও টিএমজিবির প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাইন্যান্সে নজিরবিহীন সাইবার হামলা ক্রিপ্টো দুনিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় লুট

ক্রিপ্টো দুনিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় লুট

অ্যাপলের টাচস্ক্রিন ল্যাপটপ

অ্যাপলের টাচস্ক্রিন ল্যাপটপ

কমেডির মঞ্চে এআই তরুণীদের রাজত্ব

কমেডির মঞ্চে এআই তরুণীদের রাজত্ব

সিটিজে-ওপাসের সেমিনার এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম