Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

যে কোনো উপায়ে ক্ষমতা দখল বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যে কোনো উপায়ে ক্ষমতা দখল বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের

ফাইল ছবি

Advertisement

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের অন্তর স্বেচ্ছাচারিতা ও মিথ্যাচারে পরিপূর্ণ। তাদের রাজনীতি হলো যে কোনো উপায়ে ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল।

সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এতে তিনি দেশের বিচার বিভাগ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দল ও মত দমনের কথা বলছেন। আবার লাগাতার মিছিল-মিটিং সমাবেশ করে সরকারের বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচার-অপপ্রচার চালাচ্ছেন এবং বিষোদ্গারে লিপ্ত রয়েছেন।

তিনি বলেন, বিএনপির তথাকথিত আন্দোলন ব্যর্থ হওয়ায় মির্জা ফখরুল ইসলামরা এখন পাগলের প্রলাপ বকছেন। বিদেশি প্রভুদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে এবং জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা দিশেহারা হয়ে পড়েছেন। তারা একেক সময় একেক কথা বলেন। কখনো বিদেশি প্রভুদের কৃপা ও প্রত্যাশায় তাদের তোষামোদ করেন, আবার কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেন।

সেতুমন্ত্রী আরও বলেন, গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন, নির্বাচনি ব্যবস্থা হত্যা করে এখন তারা নিজেদের গণতন্ত্রকামী হিসাবে প্রকাশ করছে, যা হাস্যকর। সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান ও তার উত্তরসূরি খালেদা জিয়ার শাসনামলে দেশে শুধুমাত্র যুদ্ধাপরাধী ও পাকিস্তানপন্থিরা রাজনীতি করতে পেরেছে। তাদের সময় সন্ত্রাস ও জঙ্গিবাদের অবাধ বিচরণ ছিল। মহান মুক্তিযুদ্ধের সুমহান আদর্শ ও প্রগতিশীল চেতনা নির্বাসিত ছিল।

তিনি বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার ও বাক-স্বাধীনতা সুসংহত রয়েছে বলেই উন্নয়ন সম্ভব হয়েছে। আওয়ামী লীগ সরকার নাগরিকদের আশা-আকাঙ্ক্ষা ও মতামতকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে বলেই বাংলাদেশ ধারাবাহিক অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

Advertisement

আওয়ামী লীগ

Advertisement

আরও পড়ুন

তেল পেঁয়াজ ডাল চিনি ছোলা খেজুরের দাম বাড়ছে রোজার আগেই কারসাজি

রোজার আগেই কারসাজি

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

ঋণ নয় অনুদান চায় বাংলাদেশ প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জলবায়ু তহবিল

প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জলবায়ু তহবিল

পুলিশের সক্ষমতা বাড়াতে উদ্যোগ কেনা হবে ৬,৬০৯ কোটি টাকার ৫,৮৩০ গাড়ি

কেনা হবে ৬,৬০৯ কোটি টাকার ৫,৮৩০ গাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম