Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ব্রিটিশ পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি ফিলিপ ঢাকায় আসছেন আজ

Advertisement

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্রিটিশ পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি ফিলিপ ঢাকায় আসছেন আজ

Advertisement

ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, এ সফরের মূল ফোকাস হলো যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশগ্রহণ। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ব্রিটিশ হাইকমিশন আরও জানায়, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সংযোগ প্রতিষ্ঠায় আধুনিক অর্থনীতি, বাণিজ্য এবং নিরাপত্তা অংশীদারত্ব উন্নয়নের প্রতিফলন হলো এই কৌশলগত সংলাপ। সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্য ও উন্নয়ন অংশীদারত্ব, বৈশ্বিক, আঞ্চলিক ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গা সংকট প্রভৃতি বিষয়ে আলোচনা হবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা, কোপ২৮ ও জলবায়ু অর্থায়নে যৌথ কাজে সহযোগিতা, জলবায়ু প্রভাবের সঙ্গে মানিয়ে চলা, যুক্তরাজ্যের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ প্রস্তাব জোরদারে সুযোগ সৃষ্টি হবে। স্থায়ী আন্ডার সেক্রেটারি ঢাকায় অবস্থানকালে রাজনীতিবিদ, সুশীল সমাজের বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী নেতা এবং যুবসমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

Advertisement

ব্রিটিশ

Advertisement

আরও পড়ুন

১০ মাসে ১১০ হত্যাকাণ্ড খুনের জনপদ কুমিল্লা

খুনের জনপদ কুমিল্লা

অভুক্তের পেট পুরায় ভাসানীর মুসাফিরখানা ৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

হুথির হাতে যাচ্ছে তৃতীয় বৃহত্তম শহর তাইজ

হুথির হাতে যাচ্ছে তৃতীয় বৃহত্তম শহর তাইজ

ভোর থেকে দীর্ঘ লাইন সিংড়ায় সারের জন্য কৃষকদের হাহাকার

সিংড়ায় সারের জন্য কৃষকদের হাহাকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম