Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

মেয়েসহ ভারতে কুমিল্লার সাবেক এমপি বাহার

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মেয়েসহ ভারতে কুমিল্লার সাবেক এমপি বাহার

Advertisement

কুমিল্লার সাবেক বিতর্কিত এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুসিকের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা অবশেষে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তারা এখন কলকাতা এক রাজনৈতিক নেতার আশ্রয়ে আছেন। তবে কখন কিভাবে কোন পথে তারা দেশ ছেড়েছেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

সূত্র বলছে, অন্তত দশ দিন আগে কুমিল্লার সাবেক সংসদ-সদস্য আকম বাহাউদ্দিন বাহার গোপনে ভারতে পাড়ি জমান। শনিবার বিকালে কলকাতায় বাবার কাছে পৌঁছান কুসিকের (কুমিল্লা সিটি করপোরেশন) অপসারিত মেয়র তাহসীন বাহার সূচনা। এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচংয়ের চরানল সীমান্ত পার হয়ে সূচনা ভারতে পৌঁছান। পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন।

জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশিদল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন সূচনা। তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিওকলের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ওই ভিডিওকলে সন্দেহভাজন পাচারকারীর নামও রয়েছে। ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকালে কলকাতায় পৌঁছান সূচনা। সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন বাহার। প্রতিদিন ১০ হাজার রুপি চুক্তিতে তিনি ৮/১০ দিন ধরে সেখানেই আছেন।

ব্রাহ্মণপাড়ার শশিদলের যে হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে সূচনা সীমান্ত পার হয়েছেন তিনি এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ। সীমান্ত পার হওয়ার দিন সূচনা কুমিল্লা শহরের একটি বাড়িতে অবস্থান করেছে বলে গুঞ্জন রয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে সূচনা সীমান্ত পার হয়ে বক্সনগরের একটি বাড়িতে উঠেন। সেখান থেকে তার একটি ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ছবি কেন প্রকাশ হলো এ নিয়ে বাহার কলদাতাকে ধমকও দেন।

বাহারেরও একটি ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, তার মাথায় চুল নেই এবং সোনালি রঙের দাড়িও নেই।

বাহার ও তার মেয়ের গন্তব্য এখন কোথায় হবে তা নিয়ে রয়েছে গুঞ্জন। তবে সূত্র বলছে, তারা লন্ডন যাওয়ার চেষ্টা করছেন। তাদের লক্ষ্য যে কোনোভাবে লন্ডন পাড়ি দেওয়া।

Advertisement

মেয়ে ভারত কুমিল্লা এমপি বাহার

Advertisement

আরও পড়ুন

এলো ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে ২০ নভেম্বর

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে ২০ নভেম্বর

পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন

পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন

গুরুদাসপুরে হামলায় ছাত্রদল নেতার মৃত্যু এমপি আজিজের ছেলে মিন্টু তিন দিনের রিমান্ডে

এমপি আজিজের ছেলে মিন্টু তিন দিনের রিমান্ডে

একজন নুরুল আমিন সাবরেজিস্ট্রারের চাকরি করে এত সম্পদ!

সাবরেজিস্ট্রারের চাকরি করে এত সম্পদ!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম