Logo
Logo
×

Advertisement

খবর

যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৮টি ব্রডগেজ ইঞ্জিন

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে বাংলাদেশ রেলওয়ের ৮টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন)। শনিবার এসব ইঞ্জিন খালাস শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে ৪০টি দ্রুতগতির ইঞ্জিন কিনছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম ধাপে এই ৮টি ইঞ্জিন এলো।

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন শনিবার রাতে যুগান্তরকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে ৪০টি ব্রডগেজ লোকোমেটিভ আনা হচ্ছে। প্রতি ধাপে ৮টি করে মোট ৫ ধাপে ইঞ্জিনগুলো বন্দরে আসবে। তিনি জানান, ব্রডগেজ লোকোমোটিভগুলো শনিবার ক্রেনের সাহায্যে জাহাজ থেকে খালাস শুরু হয়েছে।

রেলওয়ের একটি সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে খালাসের পর ‘ডামি’ চাকা লাগিয়ে ইঞ্জিনগুলো প্রাথমিকভাবে নিয়ে যাওয়ার কথা রয়েছে ঢাকার টঙ্গী স্টেশনে। সেখান থেকে এগুলোর গন্তব্য হবে পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়। যেখানে বাংলাদেশের মিটারগেজ ও ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ করা হয়।

 

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৪

রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৪

যুগান্তরে সংবাদ প্রকাশের পর মাদক কারবারিকে ক্রসফায়ারের চেষ্টা তদন্ত কমিটি

মাদক কারবারিকে ক্রসফায়ারের চেষ্টা তদন্ত কমিটি

সার্চ ওয়ারেন্টে মাদ্রাসা থেকে শিশু উদ্ধার

সার্চ ওয়ারেন্টে মাদ্রাসা থেকে শিশু উদ্ধার

৬৫ চরমপন্থির আত্মসমর্পণ দুই জেলায় ১০৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

দুই জেলায় ১০৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম