Logo
Logo
×

Advertisement

খবর

সার্চ ওয়ারেন্টে মাদ্রাসা থেকে শিশু উদ্ধার

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাটে হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম তাফসিন আহমেদ আরিশ। বুধবার বেলা ১১টায় আদালতের সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে উপজেলার ভাসানচর ইউনিয়নের ভাসানচর বড়ইয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে শিশুটির মা রেহানা আক্তার হেনা ঢাকার অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সন্তানকে উদ্ধারের আবেদন করেন। সেই সূত্রে আদালত একটি সার্চ ওয়ারেন্ট জারি করেন।

মামলার এজাহার সূত্রে কাজীরহাট থানা পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে ১৫ মে ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে নিয়ে তার মা বোনের বাসায় চলে যান। পরে শিশুটির বাবা আবুল মুনসুর সেখানে গিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে তাকে সঙ্গে নেন। এরপর শিশুটিকে আর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি। অবশেষে সন্তানকে ফিরে পেতে আদালতের শরণাপন্ন হন তিনি। এ ঘটনায় করা মামলায় আবুল মনসুর, কনা বেগম ও নুর আফজলের নাম উল্লেখ করা হয়েছে।

কাজীরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন, আদালতের সার্চ ওয়ারেন্টভুক্ত শিশুটি ভাসানচর বড়ইয়া হাফিজিয়া মাদ্রাসায় রয়েছে। পরে পুলিশের একটি দল সেখানে রেহানা আক্তারের স্বজনদের নিয়ে সেখানে অভিযান চালায় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

কাজীরহাট থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, শিশুটির মা মামলা করেছিলেন। সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমেই বিষয়টির সমাধান করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৪

রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৪

যুগান্তরে সংবাদ প্রকাশের পর মাদক কারবারিকে ক্রসফায়ারের চেষ্টা তদন্ত কমিটি

মাদক কারবারিকে ক্রসফায়ারের চেষ্টা তদন্ত কমিটি

সার্চ ওয়ারেন্টে মাদ্রাসা থেকে শিশু উদ্ধার

সার্চ ওয়ারেন্টে মাদ্রাসা থেকে শিশু উদ্ধার

৬৫ চরমপন্থির আত্মসমর্পণ দুই জেলায় ১০৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

দুই জেলায় ১০৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম