Logo
Logo
×

Advertisement

খবর

রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে: শিক্ষামন্ত্রী

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। তবে এখন সেটি কী অবস্থায় আছে জানি না। ঢাকায় গিয়ে বিষয়টি গুরুত্বসহকারে দেখব। শনিবার সকালে রংপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর পরে মন্ত্রী দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের নিয়ে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি আরও বলেন, বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজগুলো এমপিওর ব্যাপারে কথা হচ্ছে। এনটিআরসির মাধ্যমে আগে কিছু নিয়োগ হয়েছিল সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন। আরও কিছু এমপিওভুক্ত করেছি। বাকি যারা রয়েছে তাদের বিষয়েও সিদ্ধান্ত হবে। কিন্তু নতুন করে নেওয়ার ব্যাপারে একেবারেই নিষেধ রয়েছে।

দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা প্রদানের পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান উন্নয়ন করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কিভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করা যায়, এ নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আমরা চাই একজন শিক্ষার্থী অনেক বেশি উপযোগী হয়ে কর্মজীবনে প্রবেশ করুক। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সড়কে কন্যাশিশু নিহত হাসপাতালে মা-বাবা

সড়কে কন্যাশিশু নিহত হাসপাতালে মা-বাবা

ময়মনসিংহে যুবককে গলা কেটে হত্যা, গ্রেফতার ১

ময়মনসিংহে যুবককে গলা কেটে হত্যা, গ্রেফতার ১

বিজিবির প্রচেষ্টায় সীমান্তে ৭ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ

বিজিবির প্রচেষ্টায় সীমান্তে ৭ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ

খুবিতে শিক্ষার্থীকে ‘তুমি তো ভয় পাচ্ছো’ বলে হুমকি

খুবিতে শিক্ষার্থীকে ‘তুমি তো ভয় পাচ্ছো’ বলে হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম