|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় পার্টির সাবেক এমপি আনোয়ারা বেগম (৭০) রোববার ভোরে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় শ্রমিক পার্টির সভাপতি এবং কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা গ্রামের মৃত আবদুর রশিদের স্ত্রী। উত্তরা ৩ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। নিজ এলাকা বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া শহীদ ফকির সামসুদ্দীন শ্রমিক উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
