|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বীরপাশা গ্রামের বাসিন্দা সারোয়ার হোসেন দুলাল শরীফ (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শনিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। রোববার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
