|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর চাটখিল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দলিল লেখক দেলোয়ার হোসেন স্বপন (৫৫) রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন। সোমবার সকালে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে প্রথম ও ভীমপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিএনপি নেতার মৃত্যুতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন এমপি শোক প্রকাশ করেছেন। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
