Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

গবেষণার তথ্য

মাসিক স্বাস্থ্য সমস্যায় ‘ফাংশনাল ফুড’ কার্যকর

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পিরিয়ডের সময় ব্যথা প্রশমনে ‘ফাংশনাল ফুড’ কার্যকর বলে দাবি করেছেন গবেষকরা। তাদের মতে, এই ধরনের খাবার মাসিক স্বাস্থ্য সমস্যায় যেমনি কার্যকর, তেমনি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

রাজধানীর ফার্মগেটে শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বার্ক) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক গবেষণা প্রতিবেদনের ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। কার্যকারিতা যাচাইয়ের উদ্দেশ্যে এ গবেষণা করা হয়। এটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের অধ্যাপক ড. খালেদা ইসলাম এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সের অধ্যাপক ড. একে ওবায়দুল হক।

গবেষকরা জানান, মূলত সার্টিফায়েড অর্গানিক কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত ‘ফাংশনাল ফুড’ কার্যকর ও নিরাপদ কিনা তা যাচাইয়ের জন্য গবেষণা পরিচালনা করা হয়। প্রকাশিত প্রতিবেদনে নারীদের মাসিকের ব্যথা প্রশমনের বিভিন্ন বিষয় উঠে আসে। গবেষণায় ব্যবহৃত কাঁচামাল বিশ্বের বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে আমদানি করা হয়।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ফাংশনাল ফুড নিয়ে অর্গানিক নিউট্রিশন লিমিটেড দীর্ঘদিন ধরে দেশে ও বিদেশে গবেষণাকর্ম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে সাধারণ মানুষের মাঝে ফাংশনাল ফুডের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপকরা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও ইউনিসেফ’র বিশেষজ্ঞসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বিজ্ঞানীরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্পেনে কর্মসংস্থানের ফাঁদ লিবিয়ায় জিম্মি যুবক ‘নির্বাক দর্শক’ পুলিশ

লিবিয়ায় জিম্মি যুবক ‘নির্বাক দর্শক’ পুলিশ

ফ্রান্সের বিক্ষোভে রহস্যময় স্লোগানে তোলপাড় ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’

‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’

মাতুয়াইল শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট রোগীর ভিড় চিকিৎসক সংকটে সেবায় হিমশিম

রোগীর ভিড় চিকিৎসক সংকটে সেবায় হিমশিম

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম