Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

চিত্রশিল্পী আবু তাহের আর নেই

Advertisement

Icon

সাংস্কৃতিক রিপোর্টার

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী আবু তাহের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বাদ জোহর বারিধারা ডিওএইচএস মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হবে। পারিবারিক সূত্র জানায়, প্রায় আড়াই বছর ধরে আবু তাহের বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। কয়েকদিন তাকে হাসপাতালে কাটাতে হয়েছে।

শিল্পী আবু তাহের ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে তিনি ঢাকা চারুকলা ইন্সটিটিউট থেকে বিএফএ ডিগ্রি লাভ করেন। চারুশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকে ভূষিত হন। ২০১৭ সালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে চিত্রকর্ম প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। তার সর্বশেষ প্রদর্শনী হয়েছিল ২০১৮ সালের ২৯ জুলাই। ধানমণ্ডির গ্যালারি চিত্রকে ১২ দিনের সেই প্রদর্শনী সাজানো হয়েছিল তেল রং, জল রং, অ্যাক্রেলিক ও মিশ্র মাধ্যমে আঁকা ৫৫টি চিত্রকর্ম দিয়ে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম