Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ওয়েবিনারে বক্তারা

মশক নিধনে সমন্বিত কার্যক্রম আবশ্যক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর মশক নিধনে সমন্বিত কার্যক্রমে গুরুত্বারোপ করতে হবে। এটা না করে ব্যাঙ, হাঁস, তেলাপিয়া ছেড়ে মশক নিধনে বরং ব্যর্থ চেষ্টা করা হচ্ছে। এসব করে সরকারি অর্থের অপচয় হচ্ছে, কিন্তু নগরবাসী তেমন কোনো সুবিধা পাচ্ছে না। বৃহস্পতিবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে বক্তারা একথা বলেন। সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন, কীটতত্ত্ববিদ ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরী। এছাড়াও আলোচনায় অংশ নেন, সিনিয়র সাংবাদিক মাকসুদ কামাল প্রমুখ। সহযোগিতা করেছেন কীটতত্ত্ববিদ ও অধ্যাপক ড. সাইফুর রহমান, কীটতত্ত্ববিদ একেএম আজাদ, তৌহিদ উদ্দীন আহমেদ প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, মশা নাগরিক জীবনের এক মারাত্মক সমস্যা। এটা যেমন একদিনে সৃষ্টি হয়নি, তেমনি একদিনে চলে যাবে না। এজন্য সামগ্রিক কার্যক্রম ঢেলে সাজাতে হবে। আরও বলা হয়, মশার ওষুধ, জনবল, যন্ত্রপাতি, শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করতে হবে। সঠিক ব্যবস্থাপনা, বদ্ধ নালা ও জলাশয় পরিষ্কারে বিশেষ গুরুত্বারোপ করতে হবে। আর মশক নিধন কর্মীদেরও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়তে হবে। বছরব্যাপী সমন্বিত এ কার্যক্রম পরিচালনা করা গেলে মশার উপদ্রব থেকে নগরবাসীকে নিরাপদে রাখা সম্ভব হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রেমিট্যান্স শাটডাউনের হুমকি দেশবিরোধী: রিজভী

রেমিট্যান্স শাটডাউনের হুমকি দেশবিরোধী: রিজভী

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নাম ৪ বিদেশি অপারেটরের

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নাম ৪ বিদেশি অপারেটরের

দুর্গাপূজায় বিএনপির ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি

দুর্গাপূজায় বিএনপির ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি

ডেঙ্গুতে আরও চার মৃত্যু হাসপাতালে ভর্তি ১৩০০

ডেঙ্গুতে আরও চার মৃত্যু হাসপাতালে ভর্তি ১৩০০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম