Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া

কালকিনিতে দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মাদারীপুরের কালকিনির পৌর মাছবাজার এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে দফায়-দফায় ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র ও সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, পতিত হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা উপলক্ষ্যে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছবাজার হয়ে উপজেলা সদরের দিকে ওঠার চেষ্টা চালায়। পরে এ খবর পেয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা একটি পালটা মিছিল বের করেন। এ সময় উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিলে ধাওয়া ও পালটা ধাওয়ার ঘটনা ঘটে প্রায় দুই ঘণ্টাব্যাপী। উভয়পক্ষই বৃষ্টির মতো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবি পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। এ ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান। এ বিষয় কথা বলতে চাইলে নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানাকে ফোনে পাওয়া যায়নি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা দ্বন্দ্ব চাই না। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে।

কালকিনি থানার ওসি সোলাইমান মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং এসআরবি মোতায়েন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার বলেন, খবর পেয়ে সরেজমিন গিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ও এসআরবি মোতায়েন রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আ.লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় কঠোর অবস্থানে বিএনপি

কঠোর অবস্থানে বিএনপি

হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার

হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া কালকিনিতে দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ

কালকিনিতে দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ছাত্রনেতাদের জামায়াত আমির চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হন

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম