Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ছাত্রনেতাদের জামায়াত আমির

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ছাত্রনেতাদের চাকরির পেছনে না ছুটে নেতৃত্ব, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস : লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন। এ সময় ছাত্র সংসদের নেতাদের বিয়ের বয়স হয়েছে উল্লেখ করে তাদের বিয়ে করিয়ে দেওয়ার আশ্বাস দেন বিরোধীদলীয় নেতা।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ জামায়াত আমিরের কাছে ছাত্র সংসদ নেতাদের কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন, জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে দলের ভূমিকা এবং ব্যক্তিগত পরামর্শের পাশাপাশি বিয়ে নিয়ে দিকনির্দেশনা জানতে চান। এ সময় তিনি বলেন, আমাদের ডাকসু সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, ক্যারিয়ার সম্পাদক মাজহার একটু সিনিয়র হওয়ায় নিয়মিত এসে কান্নাকাটি করেন বিয়ের জন্য। এক্ষেত্রে আপনার পরামর্শ চাই। তার বক্তব্যের জবাবে জামায়াত আমির উপস্থিত ছাত্রনেতাদের বলেন, তোমাদের বয়স হয়েছে, এখন বিয়েশাদি করবা।

এ সময় অধ্যাপক গোলাম আযমের একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, বিয়েটা শুধু প্লেজারের জন্য নয়, সভ্যতাকে গড়ে তোলার জন্য। অন টাইম যদি এই কাজটা করা না হয়, তাহলে জাতি পিছিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়ায় অনেক জাতি এখন হাহাকার করছে। এখন তারা ইনসেনটিভ দেয় বিয়ে করার জন্য, সন্তান নেওয়ার জন্য বাড়তি ইনসেনটিভ দেয়। কারণ তাদের গ্রোথ এখন ডেভিডেন্ড পেছনের দিকে যাচ্ছে, জনসংখ্যা সংকুচিত হয়ে আসছে। জামায়াত আমির আরও বলেন, আলহামদুলিল্লাহ, তোমাদের এই সুযোগ যাদের আছে, আমরা তোমাদের পাশে আছি, সামনে থাকব, বিয়ে করিয়ে দেব ইনশাআল্লাহ। ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব। কর্মসংস্থান ও ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, তোমাদের আমরা চাকরির ব্যবস্থা করে দেব। তবে তোমরা চাকরি করবা, আমি এটা মোটেই চাই না। আমি চাই যে এই জগতে তোমরা লিডার হবে। তোমরা ইনোভেশন করবা। তোমরা এন্টারপ্রেনারশিপ তোমাদের হাতে তুলে নেবা। আজকের বীজ, আগামী দিনের গাছ, পরশু দিনের ফল। এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। ডা. শফিকুর রহমান জানান, তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে চান তারা। আজকের তরুণদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। এ অগ্রযাত্রা শুধু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, দেশের ১৮ কোটি মানুষের কল্যাণের জন্য।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আ.লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় কঠোর অবস্থানে বিএনপি

কঠোর অবস্থানে বিএনপি

হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার

হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া কালকিনিতে দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ

কালকিনিতে দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ছাত্রনেতাদের জামায়াত আমির চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হন

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম