Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ই-কমার্স নিয়ন্ত্রণে সিপিডির সুপারিশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দেশের উদীয়মান ই-কমার্স খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সাত দফা সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার আয়োজিত এক ভার্চুয়াল সভায় সিপিডি এসব সুপারিশ করে।

সভায় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় বক্তব্য দেন সংস্থাটির চেয়ারম্যান রেহমান সোবহান, আইনজীবী তানজীব-উল আলম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসেন, বিডি জবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, চালডাল ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলিম, শপঅ্যাপের চিফ অব স্টাফ জিয়াউল হক, অ্যাসিক্স বিডির ব্যবস্থাপনা পরিচালক আফসানা আসিফ, ই-ক্যাবের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহিদসহ অন্যরা।

অনলাইন বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তা ও আইনজীবীরা জানান, নতুন আইন কিংবা নিয়ন্ত্রক সংস্থা গঠন না করে বরং সরকারের উচিত হবে বিদ্যমান যেসব আইন আছে, সেগুলো বাস্তবায়নে নজর দেওয়া; একই সঙ্গে সরকারের এক সংস্থার সঙ্গে আরেক সংস্থার সমন্বয় করা।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে-বিদ্যমান আইন ও বিধিবিধান সংশোধন করা উচিত এবং প্রতারক ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেগুলো যথাযথভাবে প্রয়োগ করতে হবে; পর্যাপ্ত দক্ষ মানবসম্পদ এবং প্রযুক্তি উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আর্থিক গোয়েন্দা ইউনিট এবং প্রতিযোগিতা কমিশনের মতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে; বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে এবং এই সংস্থাগুলোর ভূমিকা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে; ই-কমার্সের ওপর নিয়মিত তথ্য সংগ্রহ করা উচিত এবং সেগুলো সংশ্লিষ্ট সংস্থা এবং জনগণের সঙ্গে নিয়মিত জানানো উচিত যাতে এই ব্যবসার জবাবদিহি বৃদ্ধি পায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম