Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সিপিডির সংলাপ

বাংলাদেশের সঙ্গে মুক্তবাণিজ্যে আগ্রহী জাপান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক বাড়ছে। অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক-সবক্ষেত্রে দুই দেশের সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর চলমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে চায় জাপান। এজন্য মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) অথবা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পাদন এবং উভয় দেশের বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা যেতে পারে। বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এ কথা বলেন।

সংলাপের বিষয় ছিল ‘বাংলাদেশ-জাপান পার্টনারশিপ ফর দ্য নেক্সট ডেভেলপমেন্ট জার্নি’। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সংসদ-সদস্য কাজী নাবিল আহমেদ, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দীন আহমেদ, জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসিফ এ চৌধুরী এবং সিপিডির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম।

ইতো নাওকি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পাশে রয়েছে জাপান। বাংলাদেশের সব থেকে বড় উন্নয়ন সহযোগী জাপান। এ সহযোগিতা অব্যাহত রাখতে এফটিএ করতে আগ্রহী। দুদেশের প্রতিনিধিদের নিয়ে একটা ওয়ার্কিং কমিটি করা হবে। এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাপান। এলডিসি থেকে বের হওয়ার পরও বাংলাদেশকে দেওয়া বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার চিন্তা করছে জাপান। এমএ মান্নান বলেন, বাংলাদেশের অন্যতম বন্ধুদেশ জাপান। দেশটিকে আমরা সব সময়ই উচ্চ মর্যাদা দিয়ে থাকি। জাপান এশিয়ার বড় অর্থনৈতিক শক্তি। আমরা এটাকে কাজে লাগাতে চাই। একবার জাপানের এক প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসে শীতলক্ষ্যা নদী দেখেছিলেন। শীতলক্ষ্যা নদীতে সরু সেতু দেখে তিনি কষ্ট পেয়েছিলেন। এরপর সেখানে প্রশস্ত সেতু নির্মাণে সহায়তা দেন। মন্ত্রী আরও বলেন, কেউ বাংলাদেশের সঙ্গে এফটিএ চুক্তি করতে তেমন আগ্রহ দেখায় না। তবে জাপান নিজেই এফটিএ-এর আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ এ সুযোগ কাজে লাগাতে চায়।

খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এক দশকে বাংলাদেশের সঙ্গে জাপানের দ্বিপাক্ষিক অংশীদারত্ব বাড়ছে। এর মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, অনুদান, আর্থসামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক সম্পর্ক অন্যতম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এনবিআর ভাগের অধ্যাদেশে ত্রুটি ছিল সংশোধন প্রায় শেষ: অর্থসচিব

এনবিআর ভাগের অধ্যাদেশে ত্রুটি ছিল সংশোধন প্রায় শেষ: অর্থসচিব

ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল

ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল

আড়াই কোটি টাকা ছিনতাই জেলা ছাত্রলীগ নেতাসহ ২ জন গ্রেফতার

জেলা ছাত্রলীগ নেতাসহ ২ জন গ্রেফতার

স্মরণসভায় আলোচকরা জ্ঞানচর্চায় আমৃত্যু নিবেদিত ছিলেন আহমদ রফিক

জ্ঞানচর্চায় আমৃত্যু নিবেদিত ছিলেন আহমদ রফিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম