সিপিডির তথ্য
সীতাকুণ্ড দুর্ঘটনায় ক্ষতি ১ হাজার কোটি টাকা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সীতাকুণ্ডের ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) দুর্ঘটনার সূত্রপাত হয়েছে হাইড্রোজেন পার অক্সাইডের মিস হ্যান্ডলিংয়ের কারণে। আইসিডির এই দুর্ঘটনায় অন্তত ১১ কোটি ডলারের ক্ষতি হয়েছে। স্থানীয় মুদ্রায় যা ১ হাজার ৩৪ কোটি (ডলারপ্রতি ৯৪ টাকা ধরে) টাকা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শিল্পায়নে রাসায়নিকের ব্যবহার নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম।
মূল প্রবন্ধে গোলাম মোয়াজ্জেম বলেন, প্রতি দুদিনে একটি করে শিল্প দুর্ঘটনা ঘটছে। সেই জায়গাটিতে নজর দিতে হবে। শিল্প নিরাপত্তার বিষয়টি শুধু গার্মেন্টভিত্তিক নয়, এটি শিল্প নিরাপত্তার বিষয়। তিনি বলেন, গত ২ জুন সীতাকুণ্ডের বিএম ডিপোর দুর্ঘটনায় আরেকটি নতুন স্তর হিসাবে নিয়েছে। এটিকে শুধু কনটেইনার হিসাবে দেখলে হবে না। এর ভেতরে রসায়নিক পণ্যের যে সরবরাহ চেইন রয়েছে, তার নিরাপত্তার বিষয়টি জড়িত। প্রতিবেদনটি তৈরি করতে আমরা ভেতরে গিয়ে দেখিছি, এখানে বিপজ্জনক ও রসায়নিক চেইনে নিরাপত্তা সংকট রয়েছে।
তিনি বলেন, চট্টগ্রামের কনটেইনার ডিপোর দুর্ঘটনায় ৫১ জন মারা গেছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১২ কর্মী মারা যান। তার মতে, ডিপোতে ৬শ কর্মী কাজ করে। তবে সেখানে প্রতিনিয়তই ১ হাজারের বেশি মানুষ যাতায়াত করে। ডিপোর গুদামে ৬ হাজার ৩শ কনটেইনার ধারণক্ষমতা ছিল। এর মধ্যে দুর্ঘটনার সময় ৪ হাজার ১৩৩ কনটেইনার ছিল।
