Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

শিশু পরিবারে স্বাস্থ্যসেবার দায়িত্ব নিল ‘হেলো’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সরকারি শিশু পরিবারে বালিকাদের স্থায়ী স্বাস্থ্যসেবার দায়িত্ব নিল ‘হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো)। শনিবার কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।

ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ শাহরিয়ার, ডা. মহসীন আহমেদ, অ্যাডভোকেট আবু রেজা কাইয়ুম খান, ড. মো. আসিফুর রহমান, মো. জহিরুল ইসলাম, মো. কামরুল ইসলাম চৌধুরী, মো. রুকুনল হক ও ঝর্ণা জাহান।

অনুষ্ঠানে হেলো’র প্রতিষ্ঠাতা ও সিইও ডা. মহসীন আহমদ হেলো’র পরিচিতি তুলে ধরে বলেন, মানবতার জন্য দাতব্য, গবেষণা ও সচেতনতা এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে হেলো। প্রতিষ্ঠার শুরু থেকেই দেশব্যাপী হেলো বিভিন্ন দাতব্য কর্মসূচি পালন করে এসেছে। এরই ধারাবাহিকতায় সরকারি শিশু পরিবারে এই স্থায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রমের সূচনা। হেলো’র এই কার্যক্রম স্থায়ীভাবে চলবে। অনুষ্ঠানে ডা. মাহবুবা আক্তার চৌধুরী, ডা. গৌতম চন্দ্র সাহা ও ডা. মো. গোলাম সাব্বির স্বাস্থ্য বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং অনুষ্ঠান শেষে শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন।

হেলো দেশব্যাপী হৃদরোগ বিষয়ক সচেতনতার প্রসার এবং জনহিতৈষী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যেই ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের পূর্ণ সদস্যপদ অর্জন করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম