Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর গুলশান-২ এলাকায় ‘জার্মান ক্লাব’ নামে পরিচালিত সেভেনটি এইট রেস্ট হাউজ সোসাইটিতে অভিযান চালিয়ে ২৪৪ লিটার বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার আতাউর রহমান শামীমকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট ওমর জামিল নামে আরও একজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কের ২৪ নম্বর বাসায় অবস্থিত রেস্ট হাউজটিতে অভিযান চালানো হয়। শুক্রবার ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, বার লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে বিদেশি মদ মজুত এবং পাইকারি ও খুচরা বিক্রি করা হচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। অভিযানে ২২৩ বোতলে ১৭৭ লিটার বিদেশি মদ এবং ২০৯ বোতল ও ক্যানসহ ৬৭ লিটার বিয়ার জব্দ করা হয়। মেহেদী হাসান জানান, সেখানে টিকিট বিক্রির মাধ্যমে ডিজে পার্টির আয়োজন করা হতো। এসব আয়োজনে অবৈধভাবে মদ, বিয়ারসহ বিভিন্ন মাদক সরবরাহ করা হতো। ‘জার্মান ক্লাব’ নামে কোনো বৈধ প্রতিষ্ঠানের অস্তিত্বের প্রমাণও মেলেনি। এ ঘটনায় গ্রেফতার শামীম, পলাতক ওমর জামিল এবং অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় মামলা হয়েছে। সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে তদন্ত চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম