শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে রাজধানীর গুলশান-২ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। গুলশান মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে আদালতের পৃথক চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এসব পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
