Logo
Logo
×

Advertisement

ভারত

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারতের ভূমিকা রয়েছে: রাজনাথ সিং

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারতের ভূমিকা রয়েছে: রাজনাথ সিং

রাজনাথ সিং

Advertisement

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্ব উদযাপনে গত রোববার রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে ‘সোনালি বিজয় পর্ব’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনে এ কথা বলেন রাজনাথ সিং। খবর টাইমস অব ইন্ডিয়া ও এএনআই।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারত ভূমিকা রেখেছে এবং আজ আমরা অত্যন্ত আনন্দিত যে, গত ৫০ বছরে বাংলাদেশ উন্নয়নের পথে দ্রুততার সঙ্গে এগিয়ে গেছে, যা বিশ্বের বাকি দেশগুলোর জন্য একটি অনুপ্রেরণা।’

রাজনাথ সিং বলেন, ‘মাঝে মাঝে ভেবে আমি বিস্মিত হই, আমাদের বাঙালি বোন-ভাইদের কী দোষ ছিল? অধিকার দাবি করা? তাদের শিল্প, সংস্কৃতি ও ভাষা বাঁচিয়ে রাখার চেষ্টা করা? রাজনীতি ও শাসন ব্যবস্থায় নিজেদের যথাযথ প্রতিনিধিত্বের জন্য সোচ্চার হওয়া?’ তিনি বলেন, ‘ভারতের নৈতিক ও গণতান্ত্রিক ঐতিহ্য আর উপযুক্ত সময়ে সহযোগিতার প্রকৃত উদাহরণ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। এর ফলে ১৯৭১ সালে পাকিস্তানের বিপক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ অর্জন করেছিল ঐতিহাসিক জয়।’ গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারতের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে রাজনাথ সিং বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধে প্রতিপক্ষের ওপর জয় লাভ করলেও ভারত কোনো রকম জবরদখল করেনি।

Advertisement

ভারত বাংলাদেশ গণতন্ত্র রাজনাথ

Advertisement

আরও পড়ুন

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভারতে ১ নভেম্বর থেকে ফোনকলে দেখা যাবে নাম ও নম্বর

ভারতে ১ নভেম্বর থেকে ফোনকলে দেখা যাবে নাম ও নম্বর

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম