Logo
Logo
×
   

Advertisement

টিউটোরিয়াল

বরেণ্য : বিষ্ণু দে

Advertisement

Icon

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিষ্ণু দে ১৯০৯ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সংস্কৃত কলেজিয়েট স্কুলে তার শিক্ষা শুরু হয়। ১৯৩২ সালে সেন্ট পল্স্ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে বিএ সম্মান এবং ১৯৩৪ সালে এমএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি রিপন কলেজ, কৃষ্ণনগর কলেজ, মৌলানা আজাদ কলেজ ও প্রেসিডেন্সি কলেজে ইংরেজির অধ্যাপক ছিলেন। অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী বিষ্ণু দে পুরাণ ও ঐতিহ্যের ব্যবহারে তার কবিতাকে ভিন্ন এক মাত্রা দান করেন। বোধের তীক্ষ্ণতা, তীব্রতা ও জটিলতায় তার কবিতা স্বাতন্ত্র্যমণ্ডিত। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে- ঊর্বশী ও আর্টেমিস, চোরাবালি, সাতভাই চম্পা, তুমি শুধু পঁচিশে বৈশাখ, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, রবিকরোজ্জ্বল নিজদেশে, উত্তরে মৌন থাকো ইত্যাদি। ১৯৮২ সালের ৩ ডিসেম্বর কবি বিষ্ণু দে মৃত্যুবরণ করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম