Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

পদার্থবিজ্ঞান

Advertisement

Icon

মো. বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বল : জ্ঞানমূলক প্রশ্নোত্তর

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৬। অস্পর্শ বল কী?

- দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তা-ই অস্পর্শ বল।

৭। ঘর্ষণ বল কাকে বলে?

- একটি বস্তু যখন অন্য একটি বস্তুর ওপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন ঘর্ষণের কারণে যে বাঁধা বলের সৃষ্টি হয়, তাকে ঘর্ষণ বল বলে।

৮। অভিকর্ষ বল কাকে বলে?

- পৃথিবী যখন কোনো বস্তুর ওপর মহাকর্ষ বল প্রয়োগ করে তখন তাকে অভিকর্ষ বল বলে।

৯। মহাকর্ষ বল কাকে বলে?

- মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে।

১০। অসাম্য বল কাকে বলে?

- কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য না হয় অর্থাৎ বস্তুটি সাম্যবস্থায় না থাকে, তবে ওই বলগুলোকে অসাম্য বল বলে।

১১। ভর কাকে বলে?- বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে।

১২। ভরবেগ কাকে বলে?

- ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে।

১৩। ভর কোন রাশি?

- ভর একটি স্কেলার রাশি।

১৪। ভরবেগ কোন রাশি?

- ভরবেগ একটি ভেক্টর রাশি।

১৫। চারটি মৌলিক বলের মধ্যে তুলনামূলকভাবে দুর্বলতম বল কোনটি?

- মহাকর্ষ বল।

১৬। ভরের মাত্রা কী?

- ভরের মাত্রা হলো M

১৭। বল ও ত্বরণ সম্পর্কিত নিউটনের গতির সূত্র কয়টি?- ৩টি।

১৮। নিউটনের গতির ১ম সূত্রটি লিখ।

- বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে।

১৯। নিউটনের গতির ২য় সূত্রটি লিখ।

- বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।

২০। নিউটনের গতির ৩য় সূত্রটি লিখ।

- প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

২১। ঘর্ষণ সাধারণত কত প্রকার ও কি কি?

- ঘর্ষণ সাধারণত চার প্রকার। যথাঃ (ক) স্থিতি ঘর্ষণ (খ) পিছলানো ঘর্ষণ (গ) আবর্ত ঘর্ষণ (ঘ) প্রবাহী ঘর্ষণ।

পৌরনীতি ও নাগরিকতা

দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

সংবিধান

বহুনির্বাচনি প্রস্তুতি

১। রাষ্ট্র পরিচালনার জন্য যেসব নিয়মাবলি রয়েছে, এদের সমষ্টিকে কী বলে?

ক. মূলনীতি খ. আইন

গ. সংবিধান ঘ. দলিল

২। কোনটি রাষ্ট্রের দর্পণ বা আয়না স্বরূপ?

ক. জনগণ খ. সংবিধান

গ. অর্থনীতি ঘ. সার্বভৌমত্ব

৩। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার-

ক. মৌলিক দলিল খ. গৌণ বিষয়

গ. আপেক্ষিক বিষয় ঘ. ক্ষুদ্র বিষয়

৪। রাষ্ট্র বিজ্ঞানের জনক বলা হয় কাকে?

ক. জ্যাঁ জ্যাক রুশো খ. ডারউইন

গ. জন রে ঘ. অ্যারিস্টটল

৫। কত সালে ‘ম্যাগনাকার্টা’ সনদ প্রণয়ন করা হয়?

ক. ১২০৫ সালে খ. ১২১৫ সালে

গ. ১২৫০ সালে ঘ. ১২৫৭ সালে

৬। ইংল্যান্ডের কোন রাজা ১২১৫ সালে ‘ম্যাগনাকার্টা সনদ স্বাক্ষরে বাধ্য হন?

ক. রাজা জন খ. রবার্ট ব্রুশ গ. রাজা হেরাল্ড ঘ. রবিনসন

৭। বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়?

ক. ১৯৮২ খ. ১৯৮০

গ. ১৯৭৪ ঘ. ১৯৭২

৮। বাংলাদেশের সংবিধান কীভাবে প্রণীত হয়?

ক. অনুমোদনের মাধ্যমে

খ. বিপ্লবের দ্বারা

গ. আলাপ আলোচনার মাধ্যমে

ঘ. ক্রমবিবর্তনের মাধ্যমে

৯। কোন দেশের সংবিধান বিপ্লবের দ্বারা তৈরি হয়েছে?

i. রাশিয়া ii. কিউবা iii. চীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০। ব্রিটেনের সংবিধান কীভাবে গড়ে উঠেছে?

ক. অনুমোদনের মাধ্যমে

খ. বিপ্লবের দ্বারা

গ. আলাপ আলোচনার মাধ্যমে

ঘ. ক্রমবিবর্তনের মাধ্যমে

১১। আলাপ-অলোচনার মাধ্যমে সংবিধান প্রণয়ন করা হয়েছে-

i. ভারতে ii. যুক্তরাষ্ট্রে iii. যুক্তরাজ্যে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর : ১.গ ২.খ ৩.ক ৪.ঘ ৫.খ ৬.ক ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.ঘ ১১.খ।

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সাধন সরকার, শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মুন্সীগঞ্জ

সৌরজগৎ ও ভূমণ্ডল

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?

ক. শুক্র খ. বুধ গ. পৃথিবী ঘ. শনি

২. সূর্যের শতকরা কতভাগ হিলিয়াম গ্যাস রয়েছে?

ক. ৪৩ খ. ৪৪ গ. ৪৯ ঘ. ৫৬

৩. পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ কত ডিগ্রি?

ক. ৯০ ডিগ্রি খ. ১৮০ ডিগ্রি গ. ২৭০ ডিগ্রি গ. ৩৬০ ডিগ্রি

৪. সূর্য কী দ্বারা গঠিত?

ক. গ্যাসীয় পদার্থ খ. কঠিন পদার্থ

গ. মিশ্র পদার্থ ঘ. তরল পদার্থ

৫. শনির উপগ্রহ কয়টি?

ক. ৫৯ খ. ৬২ গ. ৬০ ঘ. ৭১

৬. গুরুমণ্ডল গঠিত-

i. অক্সিজেন দ্বারা ii. ম্যাগনেসিয়াম দ্বারা iii. সিলিকন দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

৭. দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে বেষ্টনকারী রেখা-

i. বিষুবরেখা ii. নিরক্ষবৃত্ত iii. নিরক্ষরেখা

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

৮. পাঁচটি প্রমাণ সময় রয়েছে কোন দেশের?

ক. যুক্তরাষ্ট্র খ. জাপান গ. কানাডা ঘ. চীন

৯. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

ক. বুধ খ. শুক্র গ. পৃথিবী ঘ. মঙ্গল

১০. মঙ্গল গ্রহের উপগ্রহ কোনটি?

ক. ডিমোস খ. এরাকাস গ. চাঁদ ঘ. ফেবোস

নিচের উদ্দীপক পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :

রুমি বই পড়ে জানতে পারল, উজ্জ্বল একটি নক্ষত্র অন্যান্য গ্রহ ও উপগ্রহকে নিয়ন্ত্রণ করছে। আর আমাদের পৃথিবীর সঙ্গে ওই নক্ষত্রটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।

১১. উদ্দীপকে উজ্জ্বল নক্ষত্রটির নাম কী?

ক. মঙ্গল খ. পৃথিবী গ. সূর্য ঘ. ধূমকেতু

১২. উক্ত নক্ষত্রের ফলে-

i. পৃথিবী আলোকিত হয় ii. পৃথিবীতে প্রাণের স্পন্দন জাগে

iii. পৃথিবীতে ভূমিকম্পন হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

১৩. বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটি?

ক. ২১ জুন খ. ২২ ডিসেম্বর

গ. ২১ মার্চ ঘ. ২২ জানুয়ারি

১৪. চট্টগ্রাম বন্দরে কখন জাহাজ ভিড়ে?

ক. ভাটার সময় খ. মরা কটালে

গ. জোয়ার হলে ঘ. তেজ কটালে

১৫. সূর্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?

ক. হাইড্রোজেন খ. হিলিয়াম

গ. নাইট্রোজেন ঘ. সালফার

১৬. সর্বোচ্চ অক্ষাংশ কত ডিগ্রি?

ক. ১৮০ ডিগ্রি খ. ৯০ ডিগ্রি

গ. ৩৬০ ডিগ্রি ঘ. ২৭০ ডিগ্রি

১৭. জোয়ার-ভাটার প্রভাবে-

i. নদীর মোহনায় পলি জমা হয় ii. নদী খাত গভীর হয়

iii. নদীর তীর পরিষ্কার থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

১৮. পৃথিবীর দিন-রাত্রি সমান হওয়ার মাস-

i. সেপ্টেম্বর ii. জুন iii. মার্চ

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

১৯. পৃথিবীর কক্ষপথ কীরূপ?

ক. বৃত্তাকার খ. উপবৃত্তাকার

গ. চক্রাকার ঘ. গোলাকার

২০. ঋতু পরিবর্তন কেন হয়?

ক. বার্ষিক গতির ফলে

খ. আহ্নিক গতির ফলে

গ. জোয়ার-ভাটার কারণে

ঘ. আণবিক শক্তির কারণে

উত্তর : ১.খ ২.খ ৩.ঘ ৪.ক ৫.খ ৬.খ ৭.ঘ ৮.গ ৯.খ ১০.ঘ ১১.গ ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.ক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বাংলা

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বাংলা

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩২)

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩২)

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের বাংলা রচনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের বাংলা রচনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম