৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩২)
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
Advertisement
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?
ক. ৩২টি খ. ৩১টি
গ. ২৯টি ঘ. ৩০টি
২. বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলার সীমান্ত সংযোগ রয়েছে?
ক. মুর্শিদাবাদ খ. নদিয়া
গ. হাওড়া ঘ. বীরভূম
৩. ‘কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প’ কোথায় অবস্থিত?
ক. বান্দরবান খ. রাঙামাটি
গ. নোয়াখালী ঘ. কক্সবাজার
৪. বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি?
ক. চেংরাবান্ধা খ. রাধিকাপুর
গ. ডাউকি ঘ. রামনগর
৫. ‘কুমিল্লা’ জেলার পূর্বনাম কোনটি?
ক. নদীয়া খ. বিক্রমপুর
গ. ত্রিপুরা ঘ. ভুলুয়া
৬. কুলাউড়া পাহাড় কোথায় অবস্থিত?
ক. সিলেট খ. মৌলভীবাজার
গ. হবিগঞ্জ ঘ. রাঙামাটি
৭. ‘প্রান্তিক হ্রদ’ কোথায় অবস্থিত?
ক. বান্দরবান খ. রাঙামাটি
গ. খাগড়াছড়ি ঘ. কক্সবাজার
৮. নোয়াখালী জেলায় অবস্থিত ‘নিঝুম দ্বীপ’-এর আয়তন কত বর্গকিলোমিটার?
ক. ৯১ বর্গকিলোমিটার
খ. ৯৩ বর্গকিলোমিটার
গ. ৯৭ বর্গকিলোমিটার
ঘ. ৯৯ বর্গকিলোমিটার
৯. বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
ক. হাড়িয়াভাঙ্গা খ. নাফ
গ. ব্রহ্মপুত্র ঘ. হালদা
১০. আসামের লুসাই পাহাড় থেকে কোন নদীটির উৎপত্তি হয়েছে?
ক. পদ্মা খ. মেঘনা
গ. যমুনা ঘ. ব্রহ্মপুত্র
১১. পদ্মা ও যমুনা নদীর মিলিত স্থানের নাম কী?
ক. কালুরঘাট খ. আজমিরীগঞ্জ
গ. গোয়ালন্দ ঘ. চিলমারী
১২. ‘ঋজুক জলপ্রপাত’ কোন জেলায় অবস্থিত?
ক. রাঙামাটি খ. মৌলভীবাজার
গ. খাগড়াছড়ি ঘ. বান্দরবান
১৩. নিচের কোন হাওরটি ‘নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল’ নামে পরিচিত?
ক. হাকালুকি হাওর
খ. টাঙ্গুয়ার হাওর
গ. হাইল হাওর
ঘ. কাউয়াদীঘি হাওর
১৪. ‘আড়িয়াল বিল’ কোথায় অবস্থিত?
ক. পাবনা খ. যশোর
গ. ফেনী ঘ. মুন্সীগঞ্জে
১৫. ‘কুয়াকাটা সমুদ্রসৈকত’ কোন জেলায় অবস্থিত?
ক. পটুয়াখালী খ. চট্টগ্রাম
গ. ভোলা ঘ. বরগুনা
১৬. বদ্বীপ পরিকল্পনা-২১০০ এর লক্ষ্য কতটি?
ক. ৪টি খ. ৬টি
গ. ৮টি ঘ. ১১টি
১৭. বাংলাদেশর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘তাজিনডং’ কোন জেলায় অবস্থিত?
ক. মৌলভীবাজার খ. শেরপুর
গ. চট্টগ্রাম ঘ. বান্দরবান
১৮. প্লাইস্টোসিনকালের সোপান কোনটি?
ক. সুন্দরবন খ. রাতারগুল জলাবন
গ. ভাওয়ালগড় ঘ. জয়ন্তিকা পাহাড়
১৯. সুন্দরবন ইউনেস্কো ঘোষিত কততম বিশ্ব ঐতিহ্য?
ক. ৭৯৮তম খ. ৭৮৯তম
গ. ৬৯৮তম ঘ. ৮৯৭তম
২০. কোন জেলাকে বাংলাদেশের শস্যভান্ডার বলা হয়?
ক. দিনাজপুর খ. বরিশাল
গ. বরগুনা ঘ. ভোলা
উত্তর : ১.ঘ, ২.ক, ৩.ঘ, ৪.ক, ৫.গ, ৬.খ, ৭.ক, ৮.ক, ৯.ক, ১০.খ, ১১.গ, ১২.ঘ, ১৩.খ, ১৪.ঘ, ১৫.ক, ১৬.খ, ১৭.ঘ, ১৮.গ, ১৯.ক, ২০.খ।
গ্রন্থনা : আফজাল হোসেন
