Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

বরেণ্য : আতোয়ার রহমান

Advertisement

Icon

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রখ্যাত সাহিত্যিক, গবেষক ও বহুভাষাবিদ আতোয়ার রহমান ১৯২৭ সালের ১৫ মার্চ কুষ্টিয়ার রামকৃষ্ণপুর বাহিরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আমাদের অনুবাদ সাহিত্যের একজন দিকপাল। তিনি অনেক প্রবন্ধও রচনা করেছিলেন। সাহিত্যে অবদানের জন্য ভূষিত হয়েছেন একুশে পদকে। তার বিরাট ব্যক্তিগত লাইব্রেরি ছিল- যা উইল করে বাংলা একাডেমিকে দান করে গেছেন। এতে রয়েছে অনেক দুষ্প্রাপ্য ও মূল্যবান গ্রন্থ। নিষ্ঠাবান ও নিরলস এক সাহিত্যিক হিসেবে সাহিত্য ও সংস্কৃতি জগতে তিনি খ্যাতিমান। তার লেখা ছোটগল্পের মধ্যে ‘বলয়’ ও ‘হলদেপাতা’ উল্লেখযোগ্য। তিনি মনীষীদের জীবন থেকে, পাখির বাসা খাসা, শিশুসাহিত্যের কতিপয় রথী ইত্যাদি শিশুতোষ বই রচনা করেছেন। জীবনের শেষ দিকে তার তিনটি গ্রন্থ প্রকাশ হয়েছিল বাংলা একাডেমি থেকে- যথা সূর্যবাদ, ক্যানটারবেরি উপাখ্যান এবং সংবাদপত্রে উপমহাদেশের স্বাধীনতা। ২০০২ সালের ১২ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২৯)

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২৯)

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম